চট্টগ্রাম বিজেতা হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি এবং কিছু ঐতিহাসিক তথ্যাবলী
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
সারি সারি পাহাড়, সবুজের সমারোহ আর সমতল বেষ্টিত কদলপুর গ্রাম। যে গ্রামের সাথে জড়িয়ে আছে মহাবীর হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি এবং ১২ আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিম উনাদের চট্টগ্রাম বিজয়ের ইতিহাস। বারো জন আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের মাধ্যমেই সম্মানিত দ্বীন ইসলাম উনার অনুকূলে চট্টগ্রাম মুসলমানগণ বিজয় করেন। উনাদের মধ্যে অন্যতম হলেন হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাসে হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় তা আলোকপাত করা হলো।
আরবীয় ভৌগলিক উনাদের তথ্যমতে, ূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়েই এ অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন হয়েছিলো। তবে ঈসায়ী ৯ম ও ১০ম শতাব্দী থেকে চট্টগ্রামের সাথে আরব মুসলমান উনাদের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তবে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় হযরত বখতিয়ার খিলজী রহমাতুল্লাহি আলাইহি উনার বঙ্গ বিজয়ের কিছু বছর পর।
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রচিত ‘তোহফাতুন নাজ্জার’ সপ্তদশ শতকের প্রসিদ্ধ মোগল ইতিহাসবিদ শিহাব উদ্দীন তালিশ রচিত ‘ফতিয়ায়ে ইবরিয়া’ ও সপ্তদশ শতকের প্রখ্যাত কবি মুহম্মদ খাঁ রচিত ‘মক্তুল হোসেন’ গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয়ে গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হন যে, ঈসায়ী ১৩৪০ সাল বা এর কাছাকাছি সময়ে মহাবীর সুফি হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি এবং উনার ১১ জন বন্ধু আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম এবং উনাদের হাজারো মুরিদ অগণিত অত্যাচারী শাসকদের পরাজিত করে চট্টগ্রাম বিজয় করেন এবং পরবর্তীতে তা সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সালতানাতের অন্তর্ভূক্ত করেন।
ইতিহাসবিদদের মতে, চট্টগ্রাম বিজয়ে সময় যেসব যুদ্ধ হয়েছিলো তাতে হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনার প্রতিপক্ষ ছিলো আরাকানের শাসকগোষ্ঠী। কিছু কিছু ইতিহাসগ্রন্থে পাওয়া পায়, সুলতান ফখরুদ্দীন মুবারক শাহের সেনাপতি ছিলেন হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি। তবে মশহুর ইতিহাসমতে, সুফি কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই উনার মুরীদদের নিয়ে স্থানীয় প্রশাসকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং ফখর উদ্দিন মুবারক শাহ উনাকে সাহায্য প্রদানের উদ্দেশ্যে সৈন্য প্রেরণ করেন। যে মতই সঠিক হোক না কেন, চট্টগ্রাম যে কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনার মাধ্যমেই সর্বপ্রথম বিজয় হয় তাতে কারো দ্বিমত নেই।
কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে ইতিহাসে আরো কয়েকটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হয়। ১. তিনি চট্টগ্রাম বিজয়ে পর উনার ইনসাফপূর্ণ এবং নমনীয় আচরণের কারণে স্থানীয় মানুষ দলে দলে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করতে থাকেন। ২. হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি তিনি সমসাময়িক সামরিক জেনারেলদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। ৩. কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন চট্টগ্রাম বিজয়ের জন্য যুদ্ধরত তখন বিখ্যাত ওলীআল্লাহ হযরত বখতিয়ার মাহী সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি এবং তৎসঙ্গী হাজী খলিল পীর রহমাতুল্লাহি আলাইহি উনারা দুইজন চট্টগ্রামে এসে উনার সাথে সাক্ষাৎ মুবারক করেন। ৪. হযরত বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরত শায়খ শরীফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি উনারা সহ ১১ জন বন্ধু আউলিয়ায়ে কিরাম এবং হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনি মিলে ঐতিহাসিক ১২ আউলিয়া কিরাম উনাদের সমষ্টিতে পরিণত হন। পাকিস্তান আমলে এক ঐতিহাসিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের নেতৃত্বে এক অনুসন্ধানে কিছু পুরনো পান্ডুলিপি উদ্ধার করেন। যেখানে বারো আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহি উনাদের মধ্যে হযরত কদল খান গাজী রহমাতুল্লাহি আলাইহি উনারও নাম মুবারক ছিলো। যার কারণে চট্টগ্রামকে বারো আউলিয়া উনাদের পবিত্র ভূমি বলা হয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












