চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার, আটক ১
আদালতের পাবলিক প্রসিকিউটরের কক্ষের সামনের বারান্দা থেকে নিখোঁজ হওয়া মামলার নথির বস্তা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
পুলিশ জানায়, চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়। গত দুই দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোররাতে হারিয়ে যাওয়া নয় বস্তা নথি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি আদালত চত্বরে চা বিক্রি করতেন। তবে তার নাম জানায়নি পুলিশ।
এর আগে, চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) খোঁজ না পেয়ে গত রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।