চট্টগ্রামে ‘রোভাস্টা জাতের’ কফি চাষে নতুন সম্ভাবনা
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদেশি ‘রোভাস্টা জাতের’ কফির প্রথম চাষেই চমকে দিয়েছেন চাষিরা। পরীক্ষামূলকভাবে উপজেলার ৮টি ইউনিয়নের ৯ হেক্টর পাহাড়ি ভূমিতে কফির আবাদ হয়েছে এবার। বাগানের প্রতিটি গাছেই কফির কমবেশি ফলন হয়েছে। গাছে গাছে লাল-বাদামি ও সবুজ রঙের এসব কফি দেখে মন জুড়াচ্ছে কৃষক ও কৃষি কর্মকর্তাদের। এ সফলতার মধ্য দিয়ে উপজেলা তথা দেশের কৃষি আরও একধাপ এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় পাহাড় ও সমতল ভূমির উর্বর মাটিতে অসংখ্য সবজি ও ফল চাষের সফলতায় দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এ উপজেলার সুনাম। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো ‘কফি চাষে সফলতা’। দীর্ঘ ২ বছরের চেষ্টায় গাছে কফির ফলন পেয়ে কৃষকদের সঙ্গে খুশি কৃষি কর্মকর্তারাও।
উপজেলার বাড়বকু- ইউনিয়নের পিএইচপির পাহাড়ে ক্ষেতটিতে চাষাবাদ করেন শহীদ নামের এক কৃষক। তিনি কফি ক্ষেতটি পরিচর্যা করছেন। শহীদ জানান, পাহাড়ে কফি চাষ অনেক কঠিন।
প্রথম দিকে প্রচুর ব্যয় হয় একটি ক্ষেত তৈরি করতে। অনেক বেছে এই পাহাড়ে ৩ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে ৮০০টি রোভাস্টা জাতের কফির চারা রোপণ করা হয়েছে।
গত দুই বছর আগে এসব চারা রোপণের পর থেকে নিয়মিত পানি দেওয়া, বাগান আগাছামুক্ত রাখাসহ গাছগুলোকে পরিচর্যায় অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। এরপরও কফি চাষে সফল হবেন কি না তা নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু কিছুদিন পূর্বে গাছে গাছে কফি ফুল থেকে ফল ধরা শুরু হয়। এখন কিছু গাছে ফুল ও সবুজ কাঁচা ফল আছে। অনেক গাছে ফল পেকে লালচে-বাদামি আকার ধারণ করেছে। এসব দেখে তারা খুবই খুশি।
সীতাকু- উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, কাজুবাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার সলিমপুর, ভাটিয়ারী, কুমিরা, বাড়বকু-, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ইউনিয়ন ও পৌরসভার পাহাড়ের ৯ হেক্টর জমিতে বিদেশি রোভাস্টা জাতের কফি চাষ করা হয়েছে। আমরা কৃষকদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা দিয়েছি। এখন সবকটি বাগানে কফির ফলন এসেছে। আগামীতে চাষের পরিধি বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)