সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

চট্টগ্রামে তিনটি টার্মিনাল পরিচালনায় আসছে ৪ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, রাত ৩:২৬
চট্টগ্রামে তিনটি টার্মিনাল পরিচালনায় আসছে ৪ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক:
ভৌগোলিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক পরিধির কারণে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বাড়ছে। সিঙ্গাপুর-শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দর এড়িয়ে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে পণ্যবাহী জাহাজ। এই চাপ সামাল দিতে বন্দরও তৈরি করছে একের পর এক টার্মিনাল ও জেটি। তাই বিদেশিরাও এসব টার্মিনাল পরিচালনায় আগ্রহী হয়ে উঠছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, আমাদের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। এ ক্ষেত্রে তারা প্রস্তাব দিয়েছে, যেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে বে টার্মিনালের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটির মাধ্যমে প্রস্তাব দিয়েছে পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড। তারা আলাদা আলাদা ‍দুটি টার্মিনাল করবে এবং চট্টগ্রাম বন্দর আরেকটি টার্মিনাল করবে। এখন পর্যন্ত এরকমই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এ পর্যন্ত যতটুকু জানি, এটি পিপিপি অথরিটির মাধ্যমে একজন ট্রানজেকশন অ্যাডভাইসার নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে আলোচনাও চলমান রয়েছে।
কয়েক মাস আগেই প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার পতেঙ্গা কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছে। ৩২ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই টার্মিনালে একই সঙ্গে ৩টি জাহাজ ভিড়তে পারবে। এর মধ্যে ২টি কনটেইনারবাহী এবং অপরটি জাহাজ হবে তেলবাহী।
কার্যক্রম শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। এ ক্ষেত্রে এরই মধ্যে সেখানে জাহাজও ভেড়ানো হয়েছে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এটি পরিচালনা করবে, তা-ও অনেকটা নিশ্চিত। প্রতিবছর এখানে অন্তত ৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং করা যাবে, যার নিয়ন্ত্রণ ভার চট্টগ্রাম বন্দরের হাতে থাকবে।
শুধু পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নয়, ৩০ হাজার কোটি টাকার পতেঙ্গা বে টার্মিনালের কাজও শুরু হওয়ার পথে। ৬৭ একর জায়গার ওপর প্রস্তাবিত এই বে টার্মিনালে বছরে ৫০ লাখ কনটেইনার হ্যান্ডলিং করা যাবে। এই দুটি টার্মিনাল পরিচালনায় অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বিদেশি বিনিয়োগকারীরা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন বলেন, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও পোর্ট অব সিঙ্গাপুর আগ্রহ প্রকাশ করেছে। এখানেই প্রায় ১ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ আসবে। সুতরাং, বে টার্মিনালে ঘিরেই তো কমপক্ষে দেখতে পাচ্ছি যে ৪ বিলিয়ন ডলারের একটি বিশাল বিনিয়োগ আমাদের এখানে চলে আসছে।
প্রস্তাবিত বে টার্মিনাল ৩টি ভাগে বিভক্ত হবে। যার একটি অংশ পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর বাকি দুটি অংশ ভাগাভাগি হবে পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরই চুক্তি স্বাক্ষর হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
তবে বিদেশি বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের চার্জও বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এ প্রসঙ্গে জি বি এক্স লজিস্টিক লিমিটেডের হেড অব অপারেশন মুনতাসির রুবায়েত বলেন, নিজস্ব সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নেয়ার পরই বিদেশিদের বিনিয়োগ নেয়া যায়। অবশ্যই নেয়া যায়, কারণ আমাদের অর্থনীতির উন্নয়নের জন্য সেটি দরকার। কিন্তু তার মানে এই নয় যে বন্দরের চার্জ বাড়বে।
একই শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ এম মহিউদ্দিন বলেন, বিদেশি আপরেটর নিয়োগের সুবিধা হচ্ছে এখানে তাদের দক্ষতা ও টেকনোলজি আসবে। তারা যেভাবে বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করছে, এখানেও সেভাবে কাজ করতে চাইবে। কারণ, তারা যেহেতু ব্যবসায়ী তারা যদি সেই প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা না পায়, তাহলে তারা মুনাফা করতে পারবে না। এখানে আমাদের সুবিধা হচ্ছে আমরা অবশ্যই প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বা ভলিউমের ক্ষেত্রে বা গ্লোবাল কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাব।
তিনি আরও বলেন, পাশাপাশি এ ক্ষেত্রে আমাদের যে অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে যদি আমাদের ট্যারিফের কোনো রকম অসংগতি না আসে অথবা বাড়তি কোনো ট্যারিফ যেন আমাদের ওপর চাপানো না হয় যাতে করে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয়ের চাপ বইতে হবে। সেটি যেন না হয়। এটি চট্টগ্রাম বন্দর বা কর্তৃপক্ষকে একটু খেয়াল রাখতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে