চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সারোয়ার নির্জন (২৩)। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে সেনাবাহিনী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী রেজাউলের বসতঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায়। এ কারণে স্থানীয় লোকজন সেনাক্যাম্পে রাতেই খবর দিয়ে রাখেন। যখন ডাকাত দল রেজাউলের বাড়িতে হানা দেয়, তখন স্থানীয় পূর্ব মাইজপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালে সেখানে ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলমের বসতঘরের উঠানে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। জানতে চাইলে শাহ আলম বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন সেনাবাহিনীর বেশির ভাগ সদস্য তাদের পিছু নেন। পশ্চিম দিকে দুজন ডাকাত যেতে চাইলে তাদের একজনকে ধরে ফেলেন তানজিম সারোয়ার। এ সময় ওই ডাকাত তাকে মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সেনাসদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।