ঘূর্ণিঝড় ওতিসে তছনছ মেক্সিকোর ২ শহর, নিহত অন্তত ৪৮
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাদিস ১৩৯১ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রশান্ত মহাসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড় ওতিসের আঘাতে মেক্সিকোর উত্তরাঞ্চলের ২ পর্যটন শহর কোইউকা দে বেনিতেজ এবং অ্যাকাপুলকোতে নিহত হয়েছে ৪৮ জন এবং এখনও নিখোঁজ আছে অন্তত ৩৬ জন।
এছাড়া ঝড়ের তা-বে গুরুতর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই শহরের প্রায় ২ লাখ ৭৩ হাজার ঘরবাড়ি, ৬০০টি হোটেল এবং ১২০টি হাসপাতাল। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক রেস্তোঁরা-ছোটো দোকান এবং বিচ্ছিন্ন হয়ে গেছে দুই শহরের বিদ্যুৎ, মোবাইল ও টেলিযোগাযোগ।
কোইউকা দে বেনিতেজের পৌর প্রশাসন জানিয়েছে, ঝড়ে আর্থিক হিসেবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার।
কয়েক দিন আগে প্রশান্ত মহাসাগরে উদ্ভূত হওয়ার পর স্থানীয় সময় গত শনিবার মাঝরাতের দিকে অ্যাকাপুলকোর উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ওতিস। মেক্সিকোর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঝড়টির গতি এত বেশি ছিল, যে তারা পূর্বাভাস দেওয়ার পর অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় পায়নি।
জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও পানিবায়ু সম্পর্কিত বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জানিয়েছে, ২০১৫ সালের ঘূর্ণিঝড় ‘প্যাট্রিসিয়া’ আঘাত হানার পর গত ৮ বছরে এই প্রথম এত বিধ্বংসী কোনো ঝড় দেখলো কোইউকা দে বেনিদেজ এবং অ্যাকাপুলকোর লোকজন।
মেক্সিকোর স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওতিসের মূল তা-ব গেছে অ্যাকাপুলকো শহরের ওপর দিয়ে। শহরটিতে বসবাসকারী প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষের অধিকাংশই ঝড়ে সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে।
তছনছ হয়ে যাওয়া অ্যাকাপুলকোয় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংস্তূপে এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। এছাড়া ঝড়ের পর লুটপাটের মাত্রা বেড়ে যাওয়ায় অ্যাকাপুলকো এবং কোইউকা দে বেনিতেজে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৭০০ সদস্যকে।
মেক্সিকোর প্রতিরক্ষা বাহিনীর স্থল ও নৌবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে গত রোববার থেকেই দুই শহরের বিভিন্ন এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ শুরু হয়েছে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












