ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
, ১৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪রবি’ ১৩৯১ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাদশা সওদাগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল জুমুয়াবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে এনামুল হককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাদশা সওদাগর স্থানীয় প্রেমবাজারে ডেকোরেশনসহ বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তাঁর তিন ছেলে ও চার মেয়ে। ছোট ছেলে এনামুল হক প্রতিদিন রাত করে ঘরে ফিরত। এ কারণে বাদশা সওদাগর তাকে বকাঝকা করতেন। এতে ক্ষিপ্ত ছিল এনামুল। গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে এসে বাদশা সওদাগর রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে এনামুল হক বাবার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। খুনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘাতক পরিবারের অন্য সদস্যদের মোবাইল ফোন সেই ঘরে রেখে আসে। জুমুয়াবার সকালে আমির হোসেন মোবাইল ফোন খুঁজতে খুঁজতে বাবার ঘরে গিয়ে দেখেন বাদশা সওদাগরের রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেছে, পুলিশ নিহতের ছেলে এনামুল হককে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)