ঘাটাইলে ১টি গাভীর একসাথে ৩ বাচ্চা প্রসব
একটি গাভীর একসাথে তিনটি বাচ্চা দেয়ায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাচ্চা তিনটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভীড় জমাচ্ছেন। ঘটানাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামে। ১৪ই এপ্রিল (বুধবার) গাভীটি একসাথে তিনটি বাচ্চা প্রসব করে।
গরুটির মালিক রডমিস্ত্রি কবির হোসেন জানান, বিগত ২ বছর আগে ৮০ হাজার টাকায় গাভীটি ক্রয় করেন। এরপর থেকে নিয়মিত গাভীটি বাচ্চা দিয়ে থাকে। কিন্তু এইবার এক সাথেই তিনটি বাচ্চা দেয়। একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর হয়েছে।
তারা জানান, গাভীটি পালনের উদ্দ্যেশে ক্রয় করা হয়। এবং স্বাভাবিক ভাবেই খড় ও ঘাস খাওয়ানো হয় এবং গাভীটি দেশি জাতের হওয়ায় বাড়তি যতেœর প্রয়োজন হয়নি। প্রতিবার একটি করে বাচ্চা দিলেও এবার তিনটি বাচ্চা দেয়াতে ভীষণ খুশি।
সংগ্রামপুর গ্রামের আজমত আলী বলেন, জীবনে শুনেছি দুটি বাচ্চা হয় কিন্তু এই প্রথম তিনটি বাচ্চা দেখে ভীষণ ভালো লাগছে। পল্লী গরুর চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমি এই গাভীতে ভিনদেশী জাতের বীজ দিয়েছিলাম কিন্তু তিনটি বাচ্চা একসাথে হওয়ায় অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। তিনটি বাচ্চাকে সুস্থ রাখতে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।