রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গ্রামেও বেড়েছে শিশুদের শ্লীলতাহানি

-উন্মুক্ত অপসংস্কৃতি চর্চা
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:৪৭
গ্রামেও বেড়েছে শিশুদের শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক:
উন্মুক্ত অপসংস্কৃতি আর ইসলামী শিক্ষার শূন্যতার প্রভাব সমাজে প্রকটভাবে প্রতিফলিত হচ্ছে। শিশু নির্যাতনের ঘটনা এত দিন শহরে বেশি দেখা গেলেও এখন তা ছড়িয়ে পড়েছে গ্রামে। গত এক বছরে চট্টগ্রামের গ্রামাঞ্চলে শতাধিক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
চট্টগ্রামের আদালতে জেলা পুলিশের প্রসিকিউশন শাখায় খোঁজ নিয়ে জানা যায়, সম্ভ্রমহরণ ও সম্ভ্রমহরণচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারির শেষ সময় পর্যন্ত ১৩ মাসে মোট ১৩১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে শতাধিক মামলার ভুক্তভোগী শিশু।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মল্লিকা দাস রায় বলেছে, এক বছর ধরে আমি আদালতের এ শাখায় কর্মরত। এখানে সম্ভ্রমহরণের ঘটনার যত মামলা রেকর্ড হয়েছে সেগুলোর ভুক্তভোগী বেশির ভাগই শিশু।
এদিকে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে ৭৭৪ শিশু সম্ভ্রমহরণের শিকার হয়েছে। একই বছর ১৮৫ শিশুকে সম্ভ্রমহরণের চেষ্টা করা হয়। ২০২২ সালে ৫৬১ শিশু সম্ভ্রমহরণের শিকার হয় এবং ১০১ শিশুকে সম্ভ্রমহরণের চেষ্টা করা হয়। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে ২৩ শিশুকে সম্ভ্রমহরণ করা হয় এবং চার শিশুকে সম্ভ্রমহরণের চেষ্টা করা হয়। মোট ২৫ মাসে সবমিলিয়ে এক হাজার ৬৪৮ শিশু সম্ভ্রমহরণ এবং সম্ভ্রমহরণচেষ্টার শিকার হয়। ভুক্তভোগী সবাই কন্যাশিশু।
এ প্রসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-৭-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল ইসলাম বলেন, সমাজ পরিবর্তন হচ্ছে। এটা বলা কঠিন, কোথায় কী হচ্ছে? গ্রাম আর শহর বলেন, প্রত্যেকটা ঘটনাই আলাদা। মন্দ লোক গ্রামেও থাকতে পারে, শহরেও থাকতে পারে। তবে বলতে পারেন গ্রামে আগে একটু কম ছিল। আমরা নোটিশ করতাম না, অগোচরে হতো। তবে এখন মামলা হচ্ছে।
সংশ্লিষ্ট অনেকে বলছেন, বর্তমান সময়ে ডিজিটাল প্লাটফর্মের একটা নেতিবাচক দিক হলো অনলাইনে সহজেই পাওয়া যাচ্ছে পর্নোগ্রাফি ভিডিও ও কনটেন্ট। এসব দেখে ও পড়ে তরুণদের মধ্যে বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে বয়স্ক পুরুষরাও এগুলোতে আসক্ত হয়ে পড়ছেন। অন্যদিকে, শিশুদের সহজেই প্ররোচিত করা যায়। ফলে সামান্য কিছুর প্রলোভন দেখিয়ে তাদের সম্ভ্রমহরণ করে বিকৃত মনের পুরুষরা। এক্ষেত্রে তরুণ-যুবকদের অভিভাবকদের অসচেতনতাও দায়ী বলে মনে করেন অনেকে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা যতটা প্রকাশ্যে আসে তার চেয়ে বেশি আড়ালে থেকে যায়। কোনো কোনো পরিবার ‘বদনামে’র ভয়ে শিশুর সম্ভ্রমহরণের ঘটনা প্রকাশ্যে আনে না।
আইনজীবীরা বলছেন, সম্ভ্রমহরণের ঘটনায় দায়ের হওয়া মামলা পুলিশ দায়সারা তদন্ত করে। আবার যথাযথ তদন্ত করলেও বিচারের সময় সাক্ষীর অভাবে অনেক আসামি খালাস পেয়ে যায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অনলাইনে অশ্লীল ছবির ছড়াছড়ি। এসব দেখে মানুষ বিকৃত উপায়ে যৌন আচরণ করে। অনেক মামলার আসামি এটা স্বীকার করেছে। আবার অনেক ক্ষেত্রে প্রতিবেশী কিংবা নিকটাত্মীয় দ্বারাও শিশুরা সম্ভ্রমহরণের শিকার হয়। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভ্রমহরণের ঘটনায় অভিযুক্তদের প্রথাগত শাস্তির পাশাপাশি সামাজিকভাবেও শাস্তি দিতে হবে। তাদের চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করতে হবে। উপযুক্ত শাস্তি দিয়ে বিচারপ্রাপ্তির আস্থা বাড়াতে হবে। এছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সম্ভ্রমহরণবিরোধী প্রচারণা বাড়াতে হবে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি করে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ২ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ২ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ২ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ২ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ২ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ২ দিন আগে