গ্রামীণ অর্থনীতি বিকাশের সুযোগ বাড়াচ্ছে মৌ-পালন
, ৫ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, সাতক্ষীরা, খুলনা, বগুড়া, নওগাঁ, মাগুরা, সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রামে সরিষা, কালোজিরা, লিচু, আম, সূর্যমুখী, জলপাই ও বরইসহ অন্যান্য ফল-ফসলের ফুল থেকে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে।
গ্রামাঞ্চলে অনেক কৃষক ও মৌমাছি পালনকারী সরাসরি মধু উৎপাদনে জড়িত। তাদের আনুমানিক সংখ্যা ১০ থেকে ২০ হাজার। তবে সরবরাহ ব্যবস্থার নানান পর্যায়ে মধু উৎপাদন ও বিপণনে জড়িতদের কথা বিবেচনা করলে আনুমানিক সংখ্যা দাঁড়ায় ৯০ হাজার।
লকডাউনের পর সিরাজগঞ্জের গাড়ুদহের শাহাদাত হোসেন মৌমাছি পালনে সাফল্য পেয়েছেন। তিনি আগে তাত কারখানায় কাজ করতেন। এখন তার কাজ সরিষা খেত ও আম-লিচু বাগানকে ঘিরে।
গত সপ্তাহে তিনি ৬৫ কেজি মধু সংগ্রহ করলেও ঠান্ডা আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে তা কমে ৩৭ কেজি হয়েছে।
অনেক ক্রেতা শাহাদাতের মধু কেনার অপেক্ষায় থাকেন। তার কাছ থেকে পাওয়া মধু দ্রুত বিক্রি হয়ে যায়।
শাহাদাতের পরিকল্পনা মৌসুমের বাকি সময় যমুনা নদীর পূর্ব তীরের চরাঞ্চলে গিয়ে থাকা। এরপর লিচু ফুলের মধুর জন্য ঠাকুরগাঁও ও দিনাজপুর যাওয়া। তিনি ইতোমধ্যে মধু জোগাড় করতে লিচু বাগানের মালিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।
শাহাদাতসহ অন্যান্য মৌমাছি পালকরা আবহাওয়াসহ অন্যান্য সংকটের কথা জানিয়েছেন।
উৎপাদন বাড়লেও মধু রপ্তানির সুযোগ তেমন নেই। মধু রপ্তানি হয় খুব অল্প পরিমাণে। ধারণা করা হয়, প্রতি বছর কয়েক শত টন মধু রপ্তানি হয়। গুণ-মান ঠিক রেখে রপ্তানি বাড়ানো এই খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)