গ্যাস সংকট কাটাতে স্থায়ী টার্মিনালের পরিকল্পনা
, ৪রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ রয়েছে গত বুধবার থেকে। নেই দেশীয় উৎস থেকে সরবরাহ বাড়ারও কোনো সুখবর। এতে করে দেশে আবাসিকের পাশাপাশি শিল্পখাতও ধুঁকছে তীব্র গ্যাস সংকটে।
যদিও সম্প্রতি চাহিদা মেটাতে বাড়তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা করে অন্তর্র্বতী সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় আমদানি নীতি পরিবর্তনেরও। আমদানির জন্য অনুমোদনের অপেক্ষায় নতুন আরও অন্তত: ৩৩টি কোম্পানি। কিন্তু টার্মিনাল সক্ষমতা না থাকলে এই পরিকল্পনা কিছুতেই বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সহসাই গ্যাস সংকট কাটবে না বলেও মত তাদের।
তবে ভাসমান এলএনজি টার্মিনালের নানামুখী জটিলতা থাকায় সংকট কাটাতে স্থায়ী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্র্বতী সরকার। সময় এবং ব্যয়সাপেক্ষ হলেও এতে করে দেশের গ্যাস খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে স্বীকার করে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এসব টার্মিনাল বছরে অন্তত: একবার রক্ষণাবেক্ষণের জন্য পাঠাতে হয়। এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাসেও এগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে গ্যাস সরবরাহে বিঘœ ঘটে। তাই আমরা স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়ার দিকে যাচ্ছি। আশা করছি এ বছরেই স্থানীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। সময় এবং ব্যয়সাপেক্ষ হওয়ায় এর সুফল ঠিক কবে নাগাদ পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সরকার অবশ্যই এটি করবে।
এদিকে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণের পাশাপাশি আমদানি বাড়াতেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। বাড়ানো হচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা। প্রতিযোগিতা বাড়াতে অর্থাৎ সর্বনি¤œ দর পেতে আরও ৩৩ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে আমদানির অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে। উপদেষ্টা ফাওজুল কবির খান জনকণ্ঠকে বলেন, যেহেতু দেশীয় কূপগুলোতে এখনো নতুন করে গ্যাস পাওয়া যাচ্ছে না তাই প্রয়োজনীয় চাহিদা মেটাতে আমাদের আমদানিই করতে হবে। তবে আমরা চেষ্টা করছি এক্ষেত্রে যেন সর্বনি¤œ দামে পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












