গ্যাস নেই, শিল্প মালিকরা দুশ্চিন্তায়
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়াসহ দেশের শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাই ধুঁকে ধুঁকে চলছে। অর্ধেকে নেমে এসেছে উৎপাদন। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।
গাজীপুরের শ্রীপুরের প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক কাজ করছে। এখানেও গ্যাসের সংকট। বিকল্প উপায়ে কারখানার কাজ চালু রেখেছে কর্তৃপক্ষ। উৎপাদন অব্যাহত রাখতে এলপিজি, ডিজেল ও সিএনজি গ্যাস ব্যবহার করা হচ্ছে এ কারখানায়। এতে মাসে প্রায় ৫ কোটি টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে মালিককে।
কারখানা মালিকরা বলছেন, উৎপাদন কমেছে, খরচ বেড়েছে। আয় কমে গেছে। শ্রমিকদের বেতন দিতে সমস্যা হচ্ছে। বড় ধরনের শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছেন তারা। যদিও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে গত বছরের শুরুতে শিল্পে গ্যাসের দাম রেকর্ড পরিমাণ ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।
সংকট সমাধানে ব্যবসায়ীরা সরকারকে চিঠি দিয়েছেন। তবে সমস্যার আশু সমাধানের কোনো আশ্বাস পাচ্ছেন না তারা।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই গ্যাস সংকট দূর হবে না। কারণ দেশীয় গ্যাস অনুসন্ধানের চেয়ে আমদানিতেই সরকারের ঝোঁক বেশি। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে গ্যাস অনুসন্ধানে চরম অবহেলা করা হয়েছে। এদিকে উচ্চমূল্যের এলএনজি আমদানি করতে যে বিপুল পরিমাণ ডলার প্রয়োজন, তাও সরকারের হাতে নেই। ফলে সংকট আরও বাড়বে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, দেশীয় গ্যাসের উৎপাদন কমতে থাকায় এমনিতেই দেশে সংকট। তার ওপর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি বন্ধ। এ মাসের মধ্যেই রক্ষণাবেক্ষণ শেষে টার্মিনালটি আবার চালু হবে। এর পর শুরু হবে দ্বিতীয় টার্মিনালের রক্ষণাবেক্ষণ। আগামী মার্চে এটি চালু হবে। তখন গ্যাস সরবরাহ বৃদ্ধির সক্ষমতা তৈরি হবে। কিন্তু অর্থ সংকটে গ্যাস আমদানি করা নিয়ে রয়েছে সংশয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)