গোয়েন্দা প্রতিবেদনে দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ -ইসি সচিব
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে উল্লেখ করে ইসি সচিব জাহাংগীর আলম বলেছেন, একটি বৃহত্তর রাজনৈতিক দল তাদের হরতালের পর আবার একটি সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা তাদের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনকে অবহিত করেছে। পরবর্তীতে কোনো পরিস্থিতির উদ্ভব হলে সে সময় সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, বৈঠকে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচনপরবর্তী শান্তিশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা যায়, কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করবে, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গোয়েন্দা সংস্থাসমূহ তাদের তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে। বিভিন্ন বাহিনীর প্রধানরা অতীতের অভিজ্ঞতার আলোকে তাদের সক্ষমতা তুলে ধরেছেন। দ্বাদশ নির্বাচনে তাদের দায়িত্ব দিলে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন, এই বিষয়টি তারা সভায় উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশন তাদের বক্তব্য শুনেছে, কিছু নির্দেশনাও দিয়েছে। নির্বাচনে বিভিন্ন বাহিনীর দায়িত্ব সম্পর্কে পরবর্তীতে যতগুলো পরিপত্র জারি করা হবে, সেগুলো নির্দেশনার আলোকে বাহিনীগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা নির্বাচন কমিশনকে যে প্রতিবেদন দিয়েছে, সে অনুযায়ী এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। তবে গতকালের হরতালের পর বিএনপি আবার তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা অবলম্বন করছে। তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনপরবর্তী সময় পর্যন্ত নির্বাচনী ধাপসমূহে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তারা সঙ্গে সঙ্গে কমিশনকে অবহিত করবেন। তখন নির্বাচন কমিশন তাদের সঙ্গে বসে পরবর্তী কর্মকৌশল ঠিক করবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।