গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গোল্ডেন রাইস’ নামে ধানের নতুন জাত এবং ‘বিটি বেগুন’ চাষাবাদের অনুমোদনের জন্য ফের তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। বাংলাদেশের কৃষিতে জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (জিএমও) ব্যবহারের যে উদ্যোগ শুরু হয়েছে এবং বিজ্ঞানের নামে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে তা বেশ উদ্বেগজনক। কৃষকের বা দেশের কোনও স্বার্থে নয়, এ সব ফসলের উদ্ভব হয়েছে বাণিজ্যের জন্য।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জিএম শস্য গোল্ডেন রাইস এবং বিটি বেগুন: বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশ্নের নিরসন জরুরি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. এম এ সোবহান বলেন, ‘ভুট্টা থেকে জিন নিয়ে ধানে ইনসার্ট করে গোল্ডেন রাইস করা হয়েছে। বলা হচ্ছে ভুট্টায় ভিটামিন ‘এ’ আছে, এখন থেকে ধানেও ভিটামিন ‘এ’ পাওয়া যাবে। তাহলে ভুট্টা কেন খাবো না আমি? ভুট্টা খেলেই তো সমাধান হয়ে যায়। ভুট্টার ফলন ধানের থেকে বেশি। গোল্ডেন রাইস কিন্তু আমার, আপনার, কৃষকের বা দেশের জন্য করা হয়নি, এটা শুধু বাণিজ্যের জন্যই করা হয়েছে।’
উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, ‘দেশের দুটি প্রধান ফসলের ওপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা, এর স্বত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে চাষের অনুমোদনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরকারকে আমাদের উদ্বেগ জানাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘জিএমও ফসল হিসেবে গোল্ডেন রাইসের স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত ঝুঁকি, কার্যকারিতা এবং এই ধানের আদৌ কোনও প্রয়োজনীয়তা আছে কিনা এ সব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। আমরা পরিবেশ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি, তারা সময় নিয়ে এর নিরাপত্তার দিক বিবেচনা করছে এবং এখনও অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু কোম্পানি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে তাড়া দেওয়া হচ্ছে। তারা সরাসরি সরকারের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে।’
ফরিদা আখতার বলেন, ‘ব্যাসিলাস থুরিনজেনসিস (বিটি) ব্যাকটেরিয়া থেকে ক্রিসটাল জিন বেগুনে সংযোজন করা হয়েছে। উদ্দেশ্য বেগুনের ফল ও কা- ছিদ্রকারী পোকা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভারতের মহারাষ্ট্র হাইব্রিড বীজ কোম্পানি মাহিকো বহুজাতিক বীজ কোম্পানি মনসান্টোর সহায়তায় বেগুনের জিন বিকৃতির এ কাজটি সম্পন্ন করে ২০০৫ সালে। বিটি বেগুন গবেষণা একইসঙ্গে ভারত ও ফিলিপাইনে করা হলেও এ সব দেশে কোন ছাড়পত্র দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘জিএমও নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরির সম্ভাবনা তৈরি করছে, যা কৃষক ও ভোক্তা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। আশা করছি, পরিবেশ মন্ত্রণালয়ের জাতীয় বায়োসেফটি কমিটি এ সব বিষয় ভালভাবে পরখ করবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।