গোটা দুনিয়ার মূল্য কত?
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একবার শাসক হারুনুর রশীদের দরবারে ঐ যুগের বিখ্যাত বুযুর্গ হযরত সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি তাশরীফ আনলেন। কাজের ফাঁকে শাসকের পানির পিপাসা লাগল। শাসক খাদেমকে বললেন, আমাকে পানি দাও। খাদেম একটি গ্লাসে ঠা-া পানি এনে শাসকের দিকে বাড়িয়ে দিলেন।
শাসক হারুনুর রশীদ তার হাত থেকে পানির গ্লাস নিতেই হযরত সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে শাসক! একটু থামুন। শাসক থেমে গেলেন।
হযরত সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমাকে একটি কথা বলুন, আপনার এখন পিপাসা লেগেছে; যদি এমন এক সময় আসে যে, আপনার এমন পিপাসা লাগল কিন্তু পুরো পৃথিবীতে এই এক গ্লাস পানি ছাড়া আর কোথাও পানি নেই। বলুন তো দেখি, তখন আপনি কত মূল্য দিয়ে ওই এক গ্লাস পানি কিনতে রাজি হবেন? শাসক হারুনুর রশীদ বললেন, ওই এক গ্লাস পানির জন্য আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিতেও প্রস্তুত থাকব। হযরত সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি আবার বললেন- ধরুন, আপনি ওই এক গ্লাস পানি আপনি পান করে ফেলেছেন। পানি আপনার পেটেও নেমে গেছে। কিন্তু ভেতরে যাওয়ার পর হঠাৎ আপনার ইসতিন্জার নালি বন্ধ হয়ে গেছে। কোনোভাবেই বের হচ্ছে না। আর পুরো পৃথিবীতে শুধু একজন চিকিৎসকই আছেন; যিনি আটকে যাওয়া পানি বের করতে পারবেন। ওই চিকিৎসককে আপনি কত টাকা, ফি দিয়ে এই কঠিন বিপদ থেকে মুক্তি পেতে রাজি হবেন?
শাসক হারুনুর রশীদ বললেন, বাকি অর্ধেক রাজত্বও আমি তাকে দিয়ে দেব। তখন হযরত সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি বললেন, হে শাসক! তাহলে কী দাঁড়াল? একটু ভেবে দেখুন, আপনার পুরো রাজত্বের মূল্য হলো, এক গ্লাস পানি পান করা এবং তা ইসতিন্জা হয়ে বের হওয়ার সমান। এর চেয়ে বেশি কিছু নয়।
নছীহত মুবারক:
রাজত্ব ও দুনিয়াকে প্রাধান্য দেয়া যাবে না। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী এবং পরকাল স্থায়ী। তাই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য সময় নষ্ট না করে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। যারা দুনিয়ায় মশগুল থেকে পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “মহান আল্লাহ পাক উনার কাছে দুনিয়ার কদর, দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সমান হতো, তাহলে মহান আল্লাহ পাক তিনি কোন বিধর্মীকে, কোন কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না।”
-উম্মু মুদ্দাসসির
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












