গৃহসজ্জা: ঘরের সৌন্দর্য্যে বায়ু পরিশোধনকারী গাছ
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
ঘরে একটু সবুজাভ পরিবেশ মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। কম রক্ষণাবেক্ষণেই বায়ু পরিশোধনকারী উদ্ভিদ বেড়ে উঠতে পারে।
বাড়িতে শোভা বর্ধন করে নানা রকম গাছ। তবে ঘরের ভেতরের সতেজতা বজায় রাখতে বায়ু পরিশোধনকারী ইনডোর প্ল্যান্টের জুরি নেই। কিছু উদ্ভিদ ঘরের ক্ষতিকারক টক্সিন শোষণ করতে পারে, যা অভ্যন্তরীণ বায়ুদূষণের একটি প্রাকৃতিক সমাধান। প্রাকৃতিক হিউমিডিফায়ার হিসেবেও দারুণ কাজ করে।
১.স্পাইডার গাছ:
এই চমৎকার উদ্ভিদের সাদা ডোরাযুক্ত লম্বা লম্বা পাতা অনেকটাই মাকড়সার পায়ের সঙ্গে মিল রয়েছে। ঝুলন্ত টবে স্পাইডার প্ল্যান্ট বসার ঘরের সৌন্দর্য বাড়াবে। এই গাছ রং এবং কৃত্রিম কাপড় থেকে কার্বন মনোক্সাইড, বেনজিন, ফরমালডিহাইড, জাইলিন ও টলুইনের মতো বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক নির্মূল করতে পারে। খুব বেশি যতেœর প্রয়োজন নেই। আর্দ্র স্থান ও মাঝারি তাপমাত্রা (১৩-২৭ সেলসিয়াস) স্পাইডার প্ল্যান্টের জন্য ভালো। খুব দ্রুত বৃদ্ধি পায় এরা। তবে শিশু স্পাইডার প্ল্যান্টে মাঝেমধ্যে পানি দিতে হয়। একবার বড় হয়ে গেলে পরিমিত পানি দিলেই হবে।
২.রবার:
মোমযুক্ত চকচকে পাতার গাছটি গৃহপালিত গাছ হিসেবে জনপ্রিয়। রবারগাছ ফরমালডিহাইড, কার্বন মনোক্সাইড ও ট্রাইক্লোরিথিলিনের মতো বিষাক্ত পদার্থগুলো ফিল্টার করে এবং অভ্যন্তরীণ বায়ুর গুণমান উন্নত করে। শক্তিশালী বায়ু পরিশোধনকারী গাছটি মাঝারি তাপমাত্রায় (১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস) রাখলে ভালো। মাটির আর্দ্রতা বজায় রাখতে পরিমিত পানি দিতে হবে। খুব দ্রুত বৃদ্ধি পায় এই গাছ।
৩.গোল্ডেন পোথোস:
গোল্ডেন পোথোস নামটা অপরিচিত অনেকের কাছে, তবে পরিচিত নাম হলো ‘মানি প্ল্যান্ট’। সবচেয়ে কার্যকর ইনডোর এয়ার পিউরিফায়ারগুলোর মধ্যে এটি একটি। কম আলোতেও ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। অফিস, অন্ধকার কক্ষ বা বাথরুমে খুব সহজেই রাখা যাবে এই গাছ। আর তেমন কোনো পরিচর্যার দরকার হয় না। মাটি কিংবা পানি-দুভাবেই একে রাখা যায়। তবে মাটি শুকিয়ে গেলেই পানি দেওয়া জরুরি। গ্রীষ্মম-লীয় উদ্ভিদটি উষ্ণ তাপমাত্রা পছন্দ করে। গ্রীষ্ম ও বসন্তকালে একবার মাটিতে সার দিতে পারলে ভালো। পোথস ক্ষতিকারক বায়ুদূষণকারী যেমন ফরমালডিহাইড, জাইলিন, টলুইন, বেনজিন ও কার্বন মনোক্সাইড শোষণ করে। ঝুলন্ত টবে এই গাছ দেখতে সবচেয়ে সুন্দর।
৪.পিচ লিলি:
পিচ লিলি ফরমালডিহাইড, বেনজিন, ট্রাইক্লোরোইথিলিন, জাইলিন-এমনকি অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক দূষণকারী উপাদানগুলো দূর করে। তাই ঘরে শোভাবর্ধনের পাশাপাশি বায়ু পরিশোধনকারী উদ্ভিদ হিসেবেও অনেকে ঘরে রাখেন। রক্ষণাবেক্ষণেরও ঝামেলা নেই। গাছটি উত্তরমুখী জানালার সামনে রাখতে পারেন, তবে সরাসরি সূর্যালোক পেলে শুকিয়ে যাবে। আর্দ্রতা ধরে রাখতে মাঝেমধ্যে পানি দিতে হবে। গাছটির সাদা ফুল এবং চকচকে টিয়ার আকৃতির পাতাগুলো বাড়িতে শান্তির প্রশান্তি ছড়িয়ে দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












