গায়েবি মামলা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: আসিফ নজরুল
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অনেক সময় পুলিশ বলে, বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছি আমরা। এটা যতটা না হামলা করে এর থেকে অনেক বেশি গায়েবি মামলা করে। রাজনৈতিক এসব মামলার প্রধান কাজ হচ্ছে ভুয়া নির্বাচন সাধন করা। এতে সরকার অবাধে কারচুপি করতে পারে। এজন্য নির্বাচনের আগে গায়েবি মামলা দেয়া হয়। এই মামলা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ‘গায়েবি মামলা ও আগামী নির্বাচন’ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় ওয়েবিনায়ারে আসিফ নজরুল আরও বলেন, গায়েবি মামলা এক ধরনের মিথ্যা মামলা যেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে করা হয়। কখনো এটি মিথ্যা মামলা কখনো এটি অতিরঞ্জিত করে করা হয়। অধিকাংশ মামলা করা হয় একেবারেই বানিয়ে। এই মামলাগুলো করে পুলিশ কিংবা তার সোর্স।
সাম্প্রতিককালে দেখা যায়, সরকারি দলীয় নেতাকর্মীরাও এগুলো করছে। এই মামলা শুধুমাত্র বিরোধীদলের বিপক্ষে করা হয়। এতে বিপুল সংখ্যক লোককে আসামি করা হয়। এমন ঘটনাও হয় যে একজনকে ১২০ জন মিলিয়ে পিটিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীদের এলাকা ছাড়া করা এবং ভীত সন্ত্রস্ত রাখা। এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনের আগে বেশি বেশি করা হয়। তাহলে সরকারি দল অবাধে নির্বাচনে কারচুপি করতে পারে। এই ধরনের মামলা সরকারি দলের কারো উপর করা হয়েছে এমন নজির মেলেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)