গাড়ল বিক্রি করে লাখপতি
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুড়িগ্রামের চিলমারীর দুর্গম চরাঞ্চলে গাড়লের খামার গড়েছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম। এটি রংপুর বিভাগের বৃহৎ ও জেলার একমাত্র গাড়ল খামার বলে দাবি খামারির। উপজেলার চর শাখাহাতিতে শতাধিক গাড়ল নিয়ে এই খামার গড়েছেন। গাড়ল বেচে বছরে ৩০ লাখ টাকা আয়ের আশা করছেন।
রফিকুল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। গত বছরের শেষ দিকে নিজ বাড়িতে গাড়লের খামার গড়েন।
প্রাণি বিশেষজ্ঞরা বলছেন, গাড়ল দেখতে অনেকটা ভেড়ার মতো। তবে আকারে এবং ওজনে ভেড়ার চেয়েও বড়। এগুলো পশ্চিমবঙ্গের নাগপুরের ভেড়ার ক্রস ব্রিড। এক বছর বয়স থেকে বাচ্চা দেওয়া শুরু করে। বছরে দুবার বাচ্চা দেয়। শুরুতে একটি করে দিলেও দুই বছর বয়স থেকে একাধিক বাচ্চা দেয়।
সম্প্রতি ব্রহ্মপুত্রের শাখাহাতির চরে গিয়ে দেখা যায়, চরজুড়ে শতাধিক গাড়লের বিচরণ। সঙ্গে থাকা রাখাল সোহেল রানা জানলেন এগুলো সাবেক সেনাসদস্য রফিকুলের।
রফিকুল আরও বলেন, ‘একটি বাচ্চা ভেড়ার দাম ১২-১৫ হাজার টাকা। কিন্তু একটি গাড়লের বাচ্চার দাম ১০-১২ হাজার টাকা। একটি ভেড়া সর্বোচ্চ ৩০ কেজি হতে পারে। কিন্তু খাবার উপযোগী একটি গাড়ল ৪০ কেজি থেকে ১২০ কেজি পর্যন্ত হতে পারে। আমার খামারে ৭৮ কেজি ওজনের গাড়ল আছে। একটি খামারে ১০০টি গাড়ল পালন করলে বছরে অন্তত ৩০ লাখ আয় করা সম্ভব।’
গাড়ল পালনের সুবিধার বিষয়ে রফিকুল বলেন, ‘আমার খামারটি রংপুর বিভাগের সর্ববৃহৎ; জেলার মধ্যে একমাত্র। আমার খামারে ছোটবড় মিলিয়ে যে ১০২টি গাড়ল রয়েছে, তার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এগুলো ঠিকঠাকমতো বাচ্চা দিলে আগামী এক বছর মূলধন বাদে অন্তত ৩০-৩৫ লাখ টাকা আয় হবে।’
আসছে কোরবানির ঈদে ৬০টি গাড়ল বিক্রির জন্য প্রস্তুত করেছি উল্লেখ করে এই খামারি আরও বলেন, ‘এগুলোর বাজার মূল্য অন্তত ৯ লাখ টাকা হতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












