গাজীপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহত ৬
গাজীপুরের শ্রীপুরে বিজিবের সঙ্গে সংঘর্ষে ৬ জন আন্দোলনকারী নিহতের খবর পাওয়া গেছে। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী ও উৎসুক জনতা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় বিজিবির তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সোমবার (৫ আগস্ট) শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার পল্লী বিদ্যুৎ মোড় ও বাংলাদেশ ফিলিং স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহ বিভাগে নিয়োজিত বিজিবি সদস্যের কয়েকটি বাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকায় নেওয়া হচ্ছিল। বাসগুলো মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় আসলে আন্দোলনকারী ছাত্র-জনতা আটকে দেয়। একপর্যায়ে বিজিবি সদস্যের কাছে থাকা অস্ত্রসহ গোলাবারুদ আন্দোলনকারী ছাত্র-জনতা বস্তায় ভরে তাদের নিয়ন্ত্রণে নেয়। নিয়ন্ত্রণে নেওয়ার একপর্যায়ে আন্দোলনকারী ছাত্র-জনতা বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি করেন।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, দুপুরের পর থেকে গুলিবিদ্ধ ২২ জনসহ ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।