গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে একটি কম্পোজিট কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা।
মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকা-ের সূত্রপাত হয়।
“দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
“তবে কারখানার কক্ষে থাকা তুলায় ও সুতায় আগুন ছড়িয়ে পড়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
“পরে কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ দিকে কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মুহম্মদ শফিকুল ইসলাম অভিযোগ করেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌছে। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুনে কারখানায় থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, “খবর পাওয়ার পর পরই আমরা অগ্নিকা-ের স্থলে চলে যাই। তবে কারখানায় যাওয়ার রাস্তা সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে যেতে সমস্যা হয় এবং আগুন নেভানোর কাজ বিঘিœত হয়।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)