গাজা পরিদর্শন করা ডাক্তার তুলে ধরলেন ‘নৃশংসতার’ কথা
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শিকাগোর একজন সার্জন সামার আত্তার। অবসর সময়ে তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান দুর্গতদের পাশে দাঁড়াতে। চারজন আন্তর্জাতিক ডাক্তার দলের সাথে তিনি পৌঁছে গিয়েছিলেন উত্তর গাজায়। সেই সময় উত্তর গাজায় কোনো ডাক্তার ছিল না। তাদের মিশন ছিল এক মাসের। সেইমতো খাবার ও পানি নিয়ে তারা পৌঁছে যান অকুস্থলে। দখলদার ইসরায়েল সীমান্তের কাছাকাছি যেতেই তারা মুহুর্মুহু বোমার শব্দ পেতে থাকেন। সেইসাথে তাদের নজরে আসে হাতে স্নাইপার রাইফেল নিয়ে ঘুরে বেড়ানো সন্ত্রাসী বাহিনী। তাদের কাছে একটাই অ্যাম্বুলেন্স ছিল তাই আহতদের পরিষেবা দেয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। সামার আত্তারের মতো ফিলিস্তিনি ছিটমহল পরিদর্শনকারী পশ্চিমা চিকিৎসকরা অনেকেই জাতিসংঘে বলেছেন, দখলদার ইসরায়েলের ‘ভয়াবহ নৃশংস’ আক্রমণের কথা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, সন্ত্রাসবাদী ইসরায়েলি আক্রমণ প্রায় ২.৩ মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুত করেছে, মানুষকে অনাহারের দিকে ঠেলে দিয়েছে, ৩৬ হাজারেরও বেশি লোককে শহীদ করেছে।’
আত্তার বলছেন, ‘গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ ও পানি বন্ধ থাকায় বেশিরভাগ হাসপাতালই বন্ধ রয়েছে। হামলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আহত ও অসুস্থদের নিরাপদে চিকিৎসা সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গাজায় কর্মরত মেডিকেল কর্মীরা, যদিও সম্পূর্ণভাবে ক্লান্ত, তারা অসম্ভব পরিস্থিতিতে যা করতে পারেন তা করছেন।’
গাজায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী ও শিশুরা। কোনো কোনো শিশু এতটাই পুড়ে গেছে যে তাদের শরীরে হাড় দৃশ্যমান। কিন্তু তাদের যন্ত্রণা কমানোর মতো মরফিন মজুত নেই কোনো হাসপাতালে। সাত বছর বয়সী শিশু, হিয়াম আবু খদির। তার বাড়িতে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় বাবা ও ভাইকে হারিয়েছে সে। মা গুরুতর আহত। শরীরের ৪০% তৃতীয়-ডিগ্রি পোড়া নিয়ে হিয়ামকে ভর্তি করা হয়েছে গাজা ইউরোপীয় হাসপাতালে। কয়েক সপ্তাহ পরে তাকে চিকিৎসার জন্য মিশরে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)