গাজা নিয়ে আবারও ইসরায়েলকে তুলোধুনো করলো স্পেনের প্রধানমন্ত্রী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দখলদার ইসরায়েলকে আবারও তুলোধুনো করলো স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ।
সে বলেছে, গাজা যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে- এ ব্যাপারে তার ‘সত্যিকারের সন্দেহ’ রয়েছে।
পেদ্রো বলেছে, যেসব ভিডিও আমরা দেখছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সান্তেজ আরও বলেছে, গাজায় আমরা যা দেখছি তা গ্রহণযোগ্য নয়।
স্পেনের প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ‘লজ্জাজনক বিবৃতি’ হিসেবে অভিহিত করেছে দখলদার ইসরায়েল। সান্তেজের এ বক্তব্যের পর স্পেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী দেশটি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দাবি করেছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই গাজায় যুদ্ধ করছেন। সে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনে চলে এবং ভবিষ্যতেও আইন মেনে চলবে।
এর আগে গত সপ্তাহেও ইসরায়েলের কড়া সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী। সে জানায়, তাদের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। সে হুঁশিয়ারির সুরে আরও বলেছে, ইসরায়েলের এসব হিংগ্রতা শুধুমাত্র আরও হিংস্রতাই বয়ে আনবে।
একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও বলিষ্ট মতামত ব্যক্ত করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো বলেছে, “ইইউ স্বীকৃতি না দিলে স্পেন একাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা করবে।”
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।