গাজায় স্থল হামলা প্রতিহত করল হামাস; ইসরাইলি সেনা নিহত
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলি সেনাদের একটি স্থল হামলা প্রতিহত করেছে হামাস। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত ঘোষণায় বলেছে, তারা গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের একটি অগ্রবর্তী দলকে পিছু হটে যেতে বাধ্য করেছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি হামাস।
তবে ইসরাইলি বাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, গত রোববার খান ইউনিস সীমান্তে হামাসের নিক্ষিপ্ত একটি ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।
এই প্রথম গাজা সীমান্তে ‘স্থল অভিযান’ চালানোর জন্য মোতায়েন কোনো ইসরাইলি সেনা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত হলো। এর আগে গত শনিবার লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের একই ধরনের এক হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছিল।
ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনিস সীমান্তে হামাসের হামলায় তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামাসের হাতে আটক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করার পাশাপাশি এই সংগঠনের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ইসরাইলি সেনাদের একটি হামলা হামাস প্রতিহত করলে হতাহতের এ ঘটনা ঘটে।
গাজার খান ইউনিস থেকে আল-জাজিরার একজন সংবাদদাতা বলেছেন, সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী ছোটখাট স্থল হামলা শুরু করে দিয়েছে এবং হামাসের গত রোববারের পাল্টা হামলা প্রমাণ করছে, তারাও ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে ওই চ্যানেলের আরেকজন সংবাদদাতা পূর্ব জেরুজালেম আল-কুদস থেকে জানিয়েছেন, গাজা সীমান্তে ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনাকে তেল আবিব ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)