গাজায় শীতের মধ্যে আশ্রয়হীন প্রায় ১০ লাখ ফিলিস্তিনি
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নরওয়ের শরণার্থী বিষয়ক কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী পেয়েছে মাত্র দুই লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এখন আরও ৯ লাখ ৪৫ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। এই প্রচ- শীতের মধ্যে বাসস্থান সংকটে দিন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের এনআরসির আশ্রয়কেন্দ্রের প্রধান জেরোয়েন কোয়াঞ্জার বলেছে, আশ্রয় সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার মাত্র এক অংশ আমরা পেয়েছি।
সে বলেছে, হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রয়োজনীয় বাসস্থানের অভাবে প্রচ- শীত এবং বৃষ্টির মধ্যে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ফলে তীব্র শীতে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।
এদিকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ২৮ জনে পৌঁছে গেছে। অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া বেইত লাহিয়াতে দুজন, শাতি শরণার্থী শিবিরে চারজন এবং গাজা সিটিতে আরও পাঁচজনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
এর আগে খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া বেইত হানুনে অবস্থিত আরও একটি স্কুলে হামলার ঘটনায় আরও কমপক্ষে ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)