গাজায় শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলে সন্ত্রাসী হামলা, শহীদ ২২
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলের হামলায় সন্ত্রাসী অন্তত ২২ জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও ৯০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্ত সংস্থা ওয়াফা জানায়, জুমুয়াবার রাতের হামলায় জাবালিয়ায় চারটি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে ২২ জন নিহত হন। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
এদিকে, উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সন্ত্রাসী ইসরাইলি বাহিনী। যদিও হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, হামলার কারণে জাবালিয়ায় আটকা পড়া হাজারও বেসামরিক নাগরিক চরম বিপদের মুখে রয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, উত্তর গাজায় সহিংসতার কারণে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে। অক্টোবরের শুরু থেকে উত্তর গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
গাজার হাসপাতালগুলোও সংকটময় অবস্থায় রয়েছে। কামাল আদওয়ান হাসপাতাল কর্মী সংকট এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। এর মধ্যেও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপাতাল থেকে বের হতে চাইলে কর্মীদের গুলি করার হুমকি দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)