মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের, নিষেধাজ্ঞার আহ্বান জার্মানির, ক্ষুব্ধ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, রাত ২:২৫
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের, নিষেধাজ্ঞার আহ্বান জার্মানির, ক্ষুব্ধ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল
আল ইহসান ডেস্ক:
গাজা পরিস্থিতি অবর্ণনীয়। সেখানকার মানবিক ব্যবস্থা যা, তাতে গাজা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের অভিভাবক হিসেবে নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এ বিষয়ে এবার সরাসরি সতর্ক করেছে সে। এ অবস্থায় গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তার এ আহ্বানে সমর্থন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মানবিক বিপর্যয় এড়াতে কয়েক দশক ধরে ব্যবহার করা হয়নি এমন একটি অনুচ্ছেদ সক্রিয় করেছে জাতিসংঘ মহাসচিব। এটি জাতিসংঘ সনদের ৯৯ নম্বর অনুচ্ছেদ। অ্যান্তোনিও গুতেরাঁ বলেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের অব্যাহত বোমা হামলা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহে সঙ্কটের কারণে গাজায় জনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়বে। ছড়িয়ে পড়তে পারে মহামারি। প্রতিবেশী দেশগুলোতে বাস্তুচ্যুত মানুষের বড় রকম চাপ সৃষ্টি হতে পারে।
মহাসচিব যদি মনে করে কোনো ইস্যুতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকিতে পড়তে পারে তাহলে সংশ্লিষ্ট বিষয়ে সে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণে ৯৯ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করতে পারে। এক্সে অ্যান্তোনিও গুতেরাঁ লিখেছে, গাজায় মানবিক ব্যবস্থা ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকির মুখে। এ অবস্থায় আমি (নিরাপত্তা) পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি মানবিক বিপর্যয় রোধে সাহায্য করতে এবং একটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণার। উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০১৭ সালে দায়িত্বে আসে অ্যান্তোনিও গুতেরাঁ। তারপর প্রথমবার সে এই অনুচ্ছেদ ব্যবহার করলো। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ হয়েছে। তবু সে এই অনুচ্ছেদ ব্যবহার করেনি। কিন্তু গাজার ক্ষেত্রে এটা ব্যবহার করেছে। এতেই স্পষ্ট যে গাজায় আসলে কি হচ্ছে। এ ছাড়া ভিডিও ফুটেজ, ছবিতে যেসব দৃশ্য চোখের সামনে আসছে, তাতে গাজা মাটির সঙ্গে মিশে গেছে। ১৬ হাজারের বেশি মানুষকে শহীদ করা হয়েছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধেও এত মানুষ মারা যায় না। তাই জাতিসংঘের অভিভাবক হিসেবে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে সে। তাতে জোর দিয়ে তুলে ধরেছে যে, পরিস্থিতি দ্রুততার সঙ্গে অবনতি হচ্ছে। এতে ফিলিস্তিনিদের যে ক্ষতি হচ্ছে তা এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অপূরণীয় ক্ষতি। তার এ আহ্বানে সাড়া দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যান্তোনিও গুতেরাঁকে সমর্থন দিতে। সে এক্সে লিখেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁকে সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের এবং সমমনা অংশীদারদের প্রতি আহ্বান জানাই। তবে এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন। সে এক্সে লিখেছে, গুতেরাঁ গাজায় যুদ্ধবিরতির যে আহ্বান জানিয়েছে তা হামাসকে দেয়া তার সমর্থন। অন্যদিকে একই কারণে জাতিসংঘে নিযুক্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
সে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগও দাবি করেছে। বলেছে, জাতিসংঘ মহাসচিব নতুন করে নৈতিকতার নিচে নেমে গেছে। যুদ্ধবিরতির আহ্বানের অর্থই হলো গাজায় হামাসকে তাদের ‘সন্ত্রাসের’ রাজত্ব করতে দেয়া। মহাসচিবের এমন অবস্থানের কারণে গাজায় যুদ্ধ শুধু দীর্ঘায়িত হবে। কারণ, তার এমন আহ্বানের ফলে হামাসের মধ্যে আশার আলো দেখা দেবে যে, এই যুদ্ধ বন্ধ হবে এবং তারা টিকে থাকতে পারবে।
পরিস্থিতি যখন এই পর্যায়ের তখন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সহিংস কট্টরপন্থিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেছে, দখলিকৃত পশ্চিমতীরে সহিংসতায় জড়িত যেসব দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি উগ্রপন্থি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নকে। ৭ই অক্টোবরের পর পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেসব বসতিস্থাপনকারী হামলা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এ সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বার্লিন। ওদিকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে দেয়া নতুন নিরাপত্তা সহায়তার একটি প্রস্তাব মার্কিন সিনেটে আটকে দিয়েছে রিপাবলিকান সদস্যরা।
ওদিকে কয়েকদিন আগে জাতিসংঘের আঞ্চলিক মানবাধিকার বিষয়ক প্রধান লিন হ্যাস্টিংস বলেছে, গাজার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কারণ, প্রকৃতপক্ষে মানুষগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১০ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১০ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে