গাজায় বাংলাদেশিদের অনুদানে মাসজুড়ে ইফতার বিতরণ
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর সহায়তায় বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ১০০ পরিবারের মাঝে বিতরণ করেছে রান্না করা ইফতার ও পানীয়।
ফিলিস্তিনিদের সহায়তা দিতে গঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর চেয়ারম্যান হাফিজুল ইসলাম সাকিব জানান, আমরা ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত অসহায় গাজাবাসীদের কাছে সংগঠনের পক্ষ থেকে গাজার একটি মানবিক সংগঠনের সহায়তায় বাংলাদেশিদের দেওয়া অনুদানে পুরো রমজানজুড়ে ১০০ পরিবারে জন্য রান্না করা ইফতার বিতরণ করেছি।
সাকিব বলেন, কিছুদিন আগে যুদ্ধবিরতি বন্ধ হওয়ার, গাজার সঙ্গে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়ায়, ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানো বন্ধ হয়ে যায়। এই সময়ে সেখানে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে আমরা তাদের সাহায্য করার উদ্যোগ নেই এবং পুরো মাসজুড়ে প্রতিদিন অন্তত ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ ও পানীয় বিতরণ করি।
তিনি বলেন, আমরা এর আগে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছি, যা ৪০০ এর বেশি পরিবারের মাঝে বণ্টন করা হয়েছে। এছাড়াও আমরা গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাঁবু এবং মসজিদ নির্মাণ করেছি, গাজায় চারটি গৃহহীন পরিবারকে সাময়িক বাসস্থানের জন্য তাঁবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের পরেও অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)