ইসরাইলী নিকৃষ্টতম বর্বরতা:
গাজায় ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসী ইসরাইল
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দখলদার ইসরাইলের সন্ত্রাসী বাহিনী (আইডিএফ) গাজার ভবনগুলোতে প্রবেশ করার সময় ফিলিস্তিনিদের সামনে রেখে 'মানব ঢাল' হিসেবে ব্যবহার করছে। আইডিএফের এক সেনার বয়ানে এ বিষয়টি প্রকাশ পেয়েছে।
গতকাল বুধবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সন্ত্রাসী সেনার সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যোগাযোগ করিয়ে দেয় ব্রেকিং দ্য সাইলেন্স নামের বামপন্থী এনজিও। এই এনজিওর মধ্যস্থতায় আইডিএফ সেনা সিএনএনকে সাক্ষাৎকার দেয়।
সাক্ষাৎকারে সে বলেছে, তার সেনা ইউনিট দুই ফিলিস্তিনিকে আটক করে এবং তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে গাজার কিছু বিপদজনক ভবনে প্রবেশ করে এবং তল্লাশি চালায়। সে আরও মন্তব্য করে, এই সংঘাতের শুরু থেকেই ফিলিস্তিনিদের এভাবে আটক করে গাজা উপত্যকায় মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসী ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনী।
সিএনএনের প্রতিবেদনে এই চর্চা কতটুকু বিস্তৃত, তা উল্লেখ করা হয়নি। তবে এই সেনা ও পাঁচ ফিলিস্তিনি ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে উত্তর গাজা, গাজা সিটি, খান ইউনিস ও রাফা এলাকায় এই কৌশলের বহুল ব্যবহার হয়েছে।
ওই পাঁচ ফিলিস্তিনিকেও এভাবে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তারা জানিয়েছে।
সিএনএনকে সাক্ষাৎকার দেওয়া সেনা এই চর্চা নিয়ে প্রশ্ন তোলে। তবে তার কমান্ডার জানায়, 'এসব ভবনে বোমা পেতে রাখা হতে পারে। আমাদের সেনাদের বদলে ফিলিস্তিনিরা সেই বোমায় বিস্ফোরিত হোক।
ঐ সেনা সিএনএনকে জানায়, সে এবং অপর কয়েকজন সেনা ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের বিরোধিতা করে এবং তাদের জ্যেষ্ঠ কমান্ডারের কাছে বিষয়টি তুলে ধরে। কিন্তু কমান্ডার তাদেরকে জানায়, আন্তর্জাতিক আইন নিয়ে তোমাদের ভাবার দরকার নেই।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)