গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছে মার্কিন রিপাবলিকান এক কংগ্রেসম্যান। গত রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটারে) প্রচারিত একটি নিউজে বলেছে, ‘গাজার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো হওয়া উচিত। এটি দ্রুত শেষ করুন।’
জাপানের নাগাসাকি ও হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল। সে সেই উদাহরণ টেনে এই কথা বলেছে।
ওয়ালবার্গ একজন রিপাবলিকান। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বাসিন্দারা। তাদের জন্য মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় তাকে।
ওয়ালবার্গ বলেছে, ‘গাজায় মানবিক সহায়তার জন্য আমাদের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।’
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এ যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)