গাজায় পাঠানো মানবিক ত্রাণ ২২ হাজার মানুষের একদিন চলবে
গাজায় পাঠানো মানবিক সহায়তায় ২২ হাজার মানুষের একদিন চলবে বলে জানিয়েছে ইউনিসেফ। গাজায় যে পরিমাণ মানবিক সহায়তা পৌঁছেছে তা যথেষ্ট নয়।
স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) গাজা উপত্যকায় পৌঁছায় ত্রাণবাহী ২০টি ট্রাকের একটি বহর। কিন্তু কর্মকর্তারা বলছেন, সেখানকার মানুষের যে পরিমাণ মানবিক সহায়তা প্রয়োজন এখন পর্যন্ত যা এসেছে তা পর্যাপ্ত নয়।
গাজায় প্রথম বারের মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার পর সেখানে মানবিক সহায়তা পৌঁছেছে। প্রথম দফায় বিভিন্ন জিনিসের সঙ্গে ৪৪ হাজার বোতল পানি সরবরাহ করা হয়েছে। তবে ইউনিসেফ বলছে, এই পরিমাণ পানি ২২ হাজার মানুষের এক দিনের জন্যই যথেষ্ট। গাজা উপত্যকায় বসবাসকারী ২০ লাখের বেশি মানুষের আরও বেশি খাবার ও মানবিক সহায়তা প্রয়োজন।
মিশরীয় রেড ক্রিসেন্ট এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার অংশগ্রহনে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর রাফা ক্রসিং দিয়ে শনিবারই প্রথম ত্রাণসামগ্রী গাজায় প্রবেশ করে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জুমুয়াবার (২০ অক্টোবর) মিশর সফরের সময় রাফা ক্রসিং খুলে দিয়ে গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। এরপরেই রাফা ক্রসিং খুলে দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।