গাজায় নির্বিচারে বোমা ফেলে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল -বাইডেন
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’ বোমা হামলা চালানোর মধ্য দিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এ মন্তব্য করেছে।
ওয়াশিংটনে গত মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছে। এখন পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপারে এটাই তার কড়া প্রতিক্রিয়া।
যদিও গত ৭ অক্টোবর গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়ে আসছিলো বাইডেন।
অনুষ্ঠানে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেছে, ‘তারা (ইসরায়েল) সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে।’
বাইডেন অবশ্য আরও বলেছে, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’
বাইডেনের ওপর চাপ রয়েছে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলার রাশ টানতে উদ্যোগী হওয়ার। এ চাপ খোদ তাঁর দলের মধ্যেও আছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করছে।
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন। সে দিন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি ভূখ-ে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের। এ তথ্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল সরকারের।
অন্যদিকে এক বিবৃতিতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানায়, গাজায় স্থল অভিযান পরিচালনা, হামাসকে সমূলে ধ্বংস করার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।
নেতানিয়াহু আরও বলেছে, যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেছে, ‘প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।’ তবে রাশিয়াসহ বিভিন্ন দেশ ও বৈশ্বিক মানবাধিকার সংগঠন মার্কিন প্রশাসনের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেছে।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাবে ভেটো (আমি মানি না) দেওয়া বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের কোনো একটি সদস্যদেশ চাইলে যেকোনো প্রস্তাব বাতিল করতে পারে।
গাজায় চলমান সংঘাত ঘিরে আগেও নিরাপত্তা পরিষদে আনা চারটি প্রস্তাব ব্যর্থ হয়েছে। যদিও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করায় এবারের যুদ্ধবিরতি প্রস্তাব বেশ আলোচনায় ছিল।
ক্ষুব্ধ গুতেরেস বলেছে, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












