গাজায় দখলদার ইসরাইলি গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে, আদালতের হস্তক্ষেপ দরকার
গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে উপনীত হয়েছে। রাফায় বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের সামরিক অভিযান হলো ফিলিস্তিনিদের ‘পুরোপুরি নির্মূল করার’ শেষ পর্যায়। এ থেকে দখলদার ইসরাইলকে বিরত রাখার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের ‘হস্তক্ষেপ’ দরকার। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা এই মন্তব্য করে।
আদালতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী তেমবেকা শুনানির সময় বলেছে, গাজায় পরগাছা ইসরাইল ‘সর্বাত্মকভাবে গণহত্যা’ চালাচ্ছে। রাফায় দখলদার ইসরাইলের সামরিক হামলা কেবল ‘গণহত্যার মতো নয়’, সেইসাথে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের ‘প্রকাশ্য উদ্দেশ্যপ্রণোদিতও।’
এ সময় অন্যান্য আইনজীবীরা বলেছে, জেনোসাইড কনভেনশন অনুযায়ী ফিলিস্তিনিদের টিকে থাকার জন্য যে স্থানটির দরকার, সেটি হলো রাফা। রাফাই হলো তাদের শেষ দাঁড়ানোর স্থান। রাফা ছাড়া গাজা কোনো দিনই পুনর্গঠন করা সম্ভব হবে না।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন জমা দেয়া অধ্যাপক লই বলেছে, এখন ক্রমাগতভাবে পরিষ্কার হয়ে গেছে যে রাফায় দখলদার ইসরাইলি অভিযান হলো গাজাকে ধ্বংস করার শেষ ধাপ, এই এলাকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা। এখন যদি আদালত হস্তক্ষেপ না করে, তবে গাজাকে বিশ্বাসযোগ্যভাবে পুনর্গঠন অসম্ভব হয়ে পড়বে। সে বলেছে, দখলদার ইসরাইলের ঘোষিত লক্ষ্য হলো গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র বাস্তবায়ন করা। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।