গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বৈশ্বিক ধর্মঘটের আহ্বান
-দল-মত ভুলে ‘বাংলাদেশ’ ব্যানারে রাজপথে নামার আহ্বান
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। আজ সোমবার (৭ এপ্রিল) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবে।
হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, গাজায় গণহত্যা বন্ধে আমরা বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই উদ্দেশ্য সফল করতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে। পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
ধর্মঘটে অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়ে বিবৃতির শেষে বলা হয়, গাজার জন্য ন্যায়বিচারের দাবিতে সবাই রাস্তায় নেমে আসুন। জায়নবাদীদের যুদ্ধাপরাধের অবসান ঘটান। মার্কিন সহযোগিতা বন্ধ করুন। আর সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনুন। পুরো একটা জনগোষ্ঠী যখন অনাহারে থেকে বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আমরা তখন হাত গুটিয়ে বসে থাকতে পারি না। রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন!
দল-মত ভুলে ‘বাংলাদেশ’ ব্যানারে রাজপথে নামার আহ্বান:
গাজায় চলমান হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে গাজাবাসী। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস।
এক পোস্টে সারজিস বলেন, আমাদের নির্যাতিত গাজাবাসী ভাই-বোনেরা বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন। তারা গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের প্রতিটি দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, মানুষ কিংবা মুসলমান হিসেবে শুধু কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেই দায়িত্ব শেষ হয় না। বরং দল-মত নির্বিশেষে দেশের ছাত্র-জনতাকে একত্র হয়ে রাজপথে নেমে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।
সারজিস জানান, গাজার মানুষের পাশে সরাসরি দাঁড়ানো সম্ভব না হলেও, অন্তত নিজেদের দেশ থেকে তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের সুযোগ রয়েছে।
তিনি বলেন, এনসিপি, বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়- আগামীকাল ৭ এপ্রিল আমরা সবাই ‘বাংলাদেশ’ ব্যানারে রাজপথে নামি। গাজার ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হই এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রাসী ভূমিকার প্রতিবাদে রাজপথে স্লোগান তুলি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












