গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, পৌঁছেছে ত্রাণের দ্বিতীয় বহর
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত রোববার (২২ অক্টোবর) বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ১৭টি ট্রাকের আরও একটি বহর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছে।
এদিকে, ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের হিজবুল্লার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সংঘাতে জড়ালে সেটা হবে তাদের ‘জীবনের সবচেয়ে বড় ভুল’।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যারা উস্কে দিতে চাইছে ওয়াশিংটন তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে তার ভূমিকা পালনে কোনো ইতস্তত করবে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শনি ও রোববার বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়টি জানায়, রাতব্যাপী হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। এ সময় ৩০টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।
গাজার মর্গগুলোতে দেখা গেছে অশ্রুসিক্ত চোখে মানুষের ভিড়, যারা সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো থেকে নিজেদের স্বজনকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, চলমান সংঘাতে তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি ছিলেন শিক্ষক।
গাজার মর্গগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করায় এবং সেগুলো পরিপূর্ণ থাকায় বেশ কয়েকটি অজ্ঞাত মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। এ ছাড়া ক্রমাগত বোমাবর্ষণে শহরটির পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে বিঘিœত হচ্ছে জরুরি পরিষেবা।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োআভ গালান্ট জানায়, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে।
গালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘এই যুদ্ধ এক, দুই বা তিন মাস পর্যন্ত চলতে পারে। তবে, তা শেষ হওয়ার পর হামাস বলতে আর কিছু থাকবে না।’
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রোববার তাদের অনিচ্ছাকৃত হামলায় মিসরের একটি সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কায়রোর কাছে ক্ষমাও চেয়েছে তারা।
এদিকে হামাস সরকার বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এক লাখ ৬৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












