দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজায় ইসরাইলের ব্যর্থতা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের বিশ্লেষণ
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন "এনবিসি নিউজ" একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি।
"গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি হামলা কি সফল না ব্যর্থ?" এই শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে লক্ষ্য অর্জনের জন্য ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছে তার একটিও পূরণ হয়নি। ইসরাইলি কর্মকর্তারা যুদ্ধে সাফল্য পেয়েছে বলে যে দাবি করেছে তার জবাবে সাবেক মার্কিন সামরিক অফিসার এবং সমর বিশেষজ্ঞদের উদ্ধৃত করে 'এনবিসি নিউজ' চ্যানেলের এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর অগ্রগতি একেবারেই সাময়িক এবং হামাস কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে এমন কোনো ইঙ্গিত নেই।
তারা জোর দিয়ে বলেছে, হামাস যোদ্ধারা এখনও লড়াই করছে এবং এই যুদ্ধে তাদের নেতারা এখনও জীবিত। কয়েক ডজন ইসরাইলি বন্দী হামাসের কব্জায় রয়েছে এবং হামাস এখনও গাজা উপত্যকার একমাত্র প্রধান শক্তি হিসেবে টিকে আছে। তারপরও ইসরাইল এখনো হামাসকে ধ্বংস করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যার অর্থ হচ্ছে ইসরাইল কার্যত পরাজিত।
মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল নাগাতা, যে মধ্যপ্রাচ্যে তাদের বিশেষ বাহিনীর অভিযানের তত্ত্বাবধায়ক ছিলো, সে সাক্ষাতকারে বলেছে, ইসরাইল গাজায় হামাসকে ধ্বংস করে দেবে এমন সম্ভাবনা দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে।
এর আগে, ইসরাইলের একজন পদস্থ কর্মকর্তা বলেছিলো, আমাদের হতাহতের সংখ্যা বৃদ্ধি পেলে এবং যুদ্ধে সাফল্য অর্জনের সম্ভাবনা কমে আসলে ইসরাইল গাজায় তাদের হামলা কমিয়ে আনতে বাধ্য হবে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে, আমরা আমাদের পরিকল্পনা মতো চলতে পারছি না।
ইসরাইলের এই কর্মকর্তারা আরো বলেছে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে তারা গত কয়েক সপ্তাহে কয়েক ডজন হামাস কমান্ডারকে হত্যা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, গাজা উপত্যকায় হামাসের প্রধান এবং তাদের সর্বোচ্চ সামরিক কমান্ডার এখনও জীবিত।
এদিকে, ইসরাইলি বাহিনীর কুখ্যাত 'গোলানি ব্রিগেড'কে পুনর্গঠিত করার অজুহাতে গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করা হয়েছে। গাজায় এই বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইসরাইলের চ্যানেল থার্টিন সেনা প্রত্যাহার করে নেয়ার খবর জানিয়েছে।
পর্যবেক্ষকরা বলছে, গাজার শেজাইয়া এলাকায় হামাসের হামলায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে বিশেষ করে কয়েক ডজন সেনা হতাহত হওয়ার পর ইসরাইল তাদের 'গোলানি ব্রিগেড' প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। গোলানি ব্রিগেড হল ইসরাইলি সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত ও এলিট ফোর্স হিসেবে পরিচিত যারা হামাসের প্রতিরোধের মুখে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












