গাজায় ইসরাইলি অপরাধের বিষয়ে নয়া তথ্য প্রকাশের পর আল-আলম চ্যানেলের পেজ বন্ধ
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মার্কিন মিডিয়া কোম্পানিগুলো সেদেশের সরকারের নির্দেশে আরবী ভাষার চ্যানেল ‘আল-আলম’ এর সামাজিক মাধ্যমের পেজগুলো বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকার ও গণমাধ্যম কোম্পানিগুলো মুখে নিজেদেরকে বাক স্বাধীনতা ও পেশাদারিত্বের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে এর উল্টো পদক্ষেপটিই গ্রহণ করেছে। গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি গণহত্যা সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরছে আল-আলম। এ কারণেই এটির পেজ বন্ধ করা হয়েছে।
এর আগেও আল-আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করা হয়েছিল। ২০২০ সালে ফেসবুক আল-আলম চ্যানেলের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দেয়। একই ভাবে সাবেক টুইটার বা বর্তমান এক্স, আরবী ভাষার চ্যানেল আল-আলমের পেজটি বন্ধ করে দেয়। সে সময় টুইটারে আল-আলমের ঐ পেজের ফলোয়ার ছিল লাখ লাখ।
এমন সময় এই পদক্ষেপটি নেয়া হলো যখন তথ্যের অবাধ প্রবাহের দাবিদারেরা সব সময় লোক দেখানোর জন্য ১৯৪৮ সালে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৯ অনুচ্ছেদকে উদ্ধৃত করে যাচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো প্রয়োগ নেই।
১৯ অনুচ্ছেদে স্পষ্ট ভাবে বলা হয়েছে, প্রত্যেকেরই মতামত পোষণ ও প্রকাশ করার অধিকার রয়েছে। বিনা হস্তক্ষেপে মতামত পোষণ করা ও যে কোনো উপায়ে রাষ্ট্রীয় সীমানাকে উপেক্ষা করে তথ্য ও মতামত সন্ধান করা, গ্রহণ করা ও জানবার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)