গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিল নেদারল্যান্ডস
মুসলিমদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, যদি ইসরায়েল না থামে -খামেনি
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ -অক্সফাম
আল ইহসান ডেস্ক:
নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে গত মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।
সরকার বলেছে, জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তহবিল অনুদান দেওয়া হয়েছে। গাজাবাসীর পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে এ অর্থ ব্যয় করা হবে।
মুসলিমদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, যদি ইসরায়েল না থামে -খামেনি
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুংকার ছাড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ও প্রতিরোধ যোদ্ধারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যদি ইসরায়েল না থামে।
গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান
আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামাত গাজা উপত্যাকার একটি হাসপাতালে গত মঙ্গলবার ভয়াবহ হামলা চালানোয় ইসরাইলকে ‘যুদ্ধাপরাধের’ দায়ে অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।
ফাকি বলেন, ‘কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল। আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যেকোনো হাসপাতালকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।’
হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ -অক্সফাম
হাসপাতালে বোমা হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম এমনটি জানিয়েছে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজা উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ইসরায়েলের বোমা হামলার পরপর অক্সফামের একজন মুখপাত্রকে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এমন প্রশ্ন করে। তখন ওই মুখপাত্র বলে, ‘হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ।’ তিনি যোগ করেন, অবিলম্বে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা চালু করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)