গাজার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে -জাতিসংঘ
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ রবি , ১৩৯২ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পরগাছা সন্ত্রাসবাদী ইসরায়েল ও হামাসের প্রায় ১ বছর ধরে চলা যুদ্ধে গাজার অর্থনীতি সংকুচিত হয়ে এক ষষ্ঠাংশেরও নিচে নেমে এসেছে। আর অধিকৃত পশ্চিম তীরে বেকারত্ব বেড়েছে প্রায় তিন গুণ। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অর্থনীতি ‘ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অত্যধিক চাপের কারণে ঠিকমতো কাজ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ফিলিস্তিনের অর্থনীতির দ্রুত পতন হচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। ফিলিস্তিনের অর্থনৈতিক পতন রোধ, মানবিক সংকট নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নতি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই।’
প্রতিবেদনে আরও বলা হয়, ক্রমহ্রাসমান আন্তর্জাতিক সহায়তা ও রাজস্ব এবং দখলদার ইসরায়েলের বাঁধার কারণে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ফলে ফিলিস্তিনিদের ওপর আর্থিক চাপ আরও বাড়ছে।
দখলদার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ফিলিস্তিনি তহবিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছিলো। তার অভিযোগ, দখলদার ইসরায়েলে গত ৭ অক্টোবর হওয়া হামলায় পিএ’র সমর্থন আছে। এসব অভিযোগ অবশ্য পিএ অস্বীকার করে।
এছাড়া, দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সশস্ত্র ও বেসামরিকদের পরিবারকে পিএ’র পক্ষ থেকে দেওয়া ‘শহিদি ভাতা’ থেকেও অর্থ কেটে রাখে দখলদার ইসরায়েল।
আঙ্কটাড আরও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে প্রায় ৩ লাখ মানুষ চাকরি হারিয়েছে। বেকারত্বের হার ১২.৯ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)