গাছের গায়ে সাদা রং দেওয়া হয় কেন?
সানস্কাল্ড থেকে সুরক্ষা :
গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে সানস্কাল্ড থেকে মুক্তি দেয়। যখন কোনো গাছ সূর্য্যরে আলোকরশ্মির অতিরিক্ত তাপের মধ্যে থাকে, তখন অনেক সময় গাছের বাকল খসে পড়ে। সূর্য্যরে অতিরিক্ত তাপদাহের ফলে গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্থ হওয়ার এই ঘটনাকেই সানস্কাল্ড বলে। গাছের বাকল ছাড়াও অন্যান্য অঙ্গ যেমন: পাতা, ফল ইত্যাদিও সানস্কাল্ডের শিকার হতে পারে।
গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দেওয়ার ফলে গাছের বাকল খসে পড়া কিংবা গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্থ হওয়া থেকে গাছ রক্ষা পায়। যেহেতু, সাদা রং সবচেয়ে কম মাত্রায় আলোকরশ্মি শোষণ করে সেহেতু গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ থাকলে সূর্যরশ্মি শোষিত না হয়ে প্রতিফলিত হয়ে যায়। ফলে অত্যধিক তাপমাত্রাজনিত ক্ষয়ক্ষতি থেকেও গাছ রক্ষা পায়।
ক্ষতিকর পোকামাকড় থেকে সুরক্ষা:
গাছের গায়ে সাদা রংয়ের জন্য হরহামেশাই চুন ব্যবহার করা হয়। তবে, শুধুমাত্র সাদা বর্ণের কারণেই গাছের গায়ে চুন ব্যবহৃত হয় না। চুনের রয়েছে আরও উপকারী গুণ।
উইপোকা গাছের গায়ে এবং বাকলের নিচে বাসা বাঁধে যা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। গাছের গায়ে চুন ব্যবহারের ফলে গাছে এ ধরনের ক্ষতিকর পোকামাকড় বাসা বাঁধতে পারে না। কারণ, চুন পোকামাকড়ের কোষকে শুষ্ক করে তোলে এবং নিঃশ্বাসে বাধার সৃষ্টি করে। ফলে, গাছের গায়ে চুনকাম করলে পোকামাকড় বাসা বাঁধতে পারে না।
রোগ-বালাই থেকে সুরক্ষা:
গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে বিভিন্ন রোগবালাই থেকেও সুরক্ষা প্রদান করে। গবেষণায় দেখা গেছে, গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে রোডেন্ট এবং বোরার রোগ থেকে সুরক্ষা দেয়।
গাছের কুঁড়ির সুরক্ষা:
গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দিলে তা সূর্যরশ্মি থেকে গাছের নতুন কুঁড়িকে সুরক্ষা দেয়। একদল গবেষকের মতে, গাছের নতুন কুঁড়ির সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে সাদা রংয়ের প্রলেপ।
নিরাপদে গাড়ি চালানোর উদ্দেশ্যে:
রাস্তার দুইধারে গাছ লাগানো হলে প্রায়শই সে গাছের গায়ে সাদা রং করে দেওয়া হয়। মূলত, রাতের বেলা গাড়ি চালকদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়ে থাকে। যে সকল রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা থাকে না, সেসব রাস্তার দুই ধারে গাছের গায়ে সাদা রং করার ফলে গাড়ি চালনায় সুবিধা হয়। যেহেতু সাদা রং সবচেয়ে বেশি আলো প্রতিফলনে সক্ষম, সেহেতু গাড়ির হেডলাইটের আলো গাছের গায়ের সাদা রংয়ের উপর পড়লে তার প্রায় পুরোটাই প্রতিফলিত হয়। ফলে, চালকদের জন্য রাস্তার সীমানা অনুমান করে গাড়ি চালানোর ক্ষেত্রে সুবিধা হয়।
সুতরাং, গাছের গায়ে সাদা রং করার ফলে বহুমাত্রিক উপকার পাওয়া যায়। এটি যেমন গাছের সুস্থভাবে বেঁচে থাকায় ইতিবাচক প্রভাব রাখে তেমনি পথচলতি মানুষ এবং যানবাহনের জন্যও উপকার বয়ে আনে অনেকটা সংকেত সদৃশ এই রং।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।