বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গলাচিপায় পানিতে ডুবে শিশুমৃত্যুরোধে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘মন্থন’

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, রাত ২:৫৩
গলাচিপায় পানিতে ডুবে শিশুমৃত্যুরোধে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘মন্থন’
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রান্তে প্রান্তে বয়ে গেছে অসংখ্য নদী ও খাল। তবে এক সময় মানুষ সাঁতার শেখার প্রতি যেমনটা আগ্রহ প্রকাশ করত তা এখন নদীর মতই বিলুপ্তপ্রায়। আর এখন শহর থেকে গ্রাম পর্যন্ত সাঁতার শেখার তেমন সুযোগ হয়ে ওঠে না শিশুদের। ফলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বেড়েই চলেছে।
সরকারি হিসেব অনুযায়ী, শিশুদের মৃত্যুর ২য় প্রধান কারণ এখন পানিতে ডুবে মৃত্যু। আর গত তিন বছরে এর হার দ্বিগুণের বেশি বেড়েছে।
পানিতে ডুবে মৃত্যুঠেকাতে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন। শিশু মৃত্যুরোধে সাঁতার প্রশিক্ষণ বিষয়ক এই বিশেষ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘মন্থন’। সোমবার ৩০ অক্টোবর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিপিসি প্রাথমিক বিদ্যালয় ও বিপিসি হাইস্কুল এ্যান্ড কলেজের প্রায় ৭০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেয়। এসময় ওই প্রতিষ্ঠানের সামনের পুকুরটিতে উৎসবমুখর পরিবেশে সাতার প্রশিক্ষণ দেয় উপজেলার সিপিপি এর সদস্যরা। পুকুরের চারপাশে আমেজের সৃষ্টি হয়। ওই সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মহিউদ্দিন আল হেলাল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সূত্রে জানা যায়, প্রতিবছর গলাচিপা উপজেলায় ১০০ জন শিশুর মৃত্যুহয় পানিতে ডুবে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করে অত্র বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী বলেন, ‘প্রথমে একটু ভয় পেয়েছি, তবে পরে অনেকটা ভালো লাগছে। আশা করি আগামী ৩-৪ দিনের মধ্যে সাঁতার শিখে যাব।’
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর ইউনিট লিডার দেলোয়ার হোসেন বলেন,‘ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে সিপিপির একটি করে টিম রয়েছে। সেই টিমগুলো প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে মন্থন এর আয়োজন করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো স্কুল পড়ুয়া যেসকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সাতার শেখানো।’
বিপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে “আমার স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থী সাতাঁর পারেনা। এমন উদ্যোগে তারা খুব খুশি।
বিপিসি হাইস্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুহম্মদ নাসির উদ্দিন বলেন,‘এরকম উদ্যোগে শিশুরা খুশি। তবে, প্রথমে তারা একটু অস্বস্তি বোধ করলেও পরবর্তীতে তারা স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছে। ’
‘শিশুদের জীবন রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগের সাথে সমাজসেবা অধিদপ্তর সহয়তা করতে প্রস্তুত।’ এমনটি জানিয়েছেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাইয়ুম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্যমতে, ‘পানিতে ডুবে শিশুমৃত্যুএকটি হৃদয়বিদারক ঘটনা। অনেকসময় দেখা যায় একই পরিবারের দুজন বা তারও অধিক শিশু মারা যায়। তাই গলাচিপার মত উপকূলীয় এলাকার শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার আমরা শুন্যের কোটায় নামিয়ে আনতে চাই। আমি মনে করি পটুয়াখালীর গলাচিপা, বাউফল, কলাপাড়া,দুমকি এসব উপজেলায় শিশু মৃত্যুপ্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু। আমরা এই প্রশিক্ষণের নাম দিয়েছি মন্থন। এরকম ভিন্নধর্মী একটি নাম দেয়ার কারণ, মন্থন মানে নদী বা সমুদ্রের তলদেশ থেকে মনি মুক্তো বের করা। আমরা মনে করি আমাদের শিশুরা শুধু সাঁতার শিখবে না তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা ও সম্পদ আহরণ করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ২১ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ২১ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ২১ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ২১ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ২১ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ২১ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ২১ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ২১ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ২২ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ২২ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ২২ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ২২ ঘণ্টা আগে