সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, রাত ১:২৭
নিজস্ব প্রতিবেদক:
গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়া- এসব পশুর চামড়ার ফেলে দেয়া অংশ দিয়ে তৈরি হচ্ছে এক প্রকার আঠা। যা শিরিষ আঠা নামেও পরিচিত। রাজধানীতে গড়ে উঠেছে এই আঠা তৈরির ছোট ছোট বেশ কিছু কারখানা। এসব কারখানায় তৈরি হওয়া আঠা ব্যবহার হচ্ছে বই বাঁধাই থেকে শুরু করে সুতা ও জুতা তৈরির কারখানাসহ ওষুধ তৈরির কাজেও। এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে পাওয়া গেছে এসব তথ্য।
জানা গেছে, চামড়া শিল্প বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। চামড়া শিল্পের মাধ্যমে নির্মিত পণ্যগুলো অভ্যন্তরীণ খাতে ব্যবহৃত হয়, আবার বিদেশে রফতানি হয়ে থাকে। চামড়া দিয়ে উৎপাদিত গুরুত্বপূর্ণ পণ্য- জুতা, ব্যাগ, কোমরের বেল্ট, জ্যাকেটের পাশাপাশি এখন চামড়ার খ-িত অংশ আগুনে সিদ্ধ করে গলিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা।
খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার রাস্তার দুই ধারে ছোট ছোট ট্রেতে করে শুকানো হচ্ছে কিছু জিনিস। দূর থেকে দেখে হয়তো মনে হবে আমের আচার বা আমসত্ত¦ শুকানো হচ্ছে। আসলে তা নয়। এটি গরু-ছাগলের চামড়া থেকে আঠা তৈরির একটি প্রাথমিক প্রক্রিয়া। যার নাম শিরিষ আঠা। বর্তমানে গরু-ছাগলের ফেলে দেওয়া চামড়া থেকে তৈরি হচ্ছে এই আঠা। সেই আঠার চাহিদা রয়েছে ওষুধ খাদ্যসহ বিভিন্ন শিল্পে।
রাজধানীর হাজারীবাগের পাশাপাশি বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে সাভারের চামড়া শিল্প নগরীর আশপাশের এলাকায় গড়ে উঠেছে চামড়া থেকে আঠা তৈরির কারখানা। যা থেকে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি করা হচ্ছে। বর্তমানে একেকটি কারখানায় মাসে কোটি টাকার পর্যন্ত এই আঠা বিক্রি হয়ে থাকে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গরু ও ছাগলের চামড়া দিয়ে আঠা তৈরির ইতিহাস বহু পুরোনো। একসময় কাঠের আসবাবপত্র সংযুক্ত করা থেকে শুরু করে বই বাঁধাই পর্যন্ত নানান কাজে এই প্রাকৃতিক আঠার ব্যবহার ছিল অপরিহার্য। সময়ের সঙ্গে সঙ্গে এটি শিল্প কারখানার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। যা আগে বিদেশ থেকে আমদানি করা হতো। বর্তমানে দেশে চালু করা হয়েছে বেশ কিছু আঠা তৈরির কারখানা।
সূত্র আরও জানিয়েছে, বিভিন্ন ধরনের ক্যাপসুল জাতীয় ওষুধের ওপরের আবরণ তৈরিতেও এই চামড়ার আঠা কাজে লাগে। বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যেও এর ব্যবহার হচ্ছে। নানান ধরনের ক্রিম এবং চুলের চিকিৎসায়ও এসব পণ্য কাজে লাগে। একসময় কাঠের আসবাবপত্র তৈরিতে চামড়ার আঠা ছিল গুরুত্বপূর্ণ। এখনও উন্নতমানের ফার্নিচারে এসব আঠা ব্যবহার করা হয়। পাশাপাশি জুতা তৈরির কাজে প্রয়োজন হয় চামড়ার আঠা। বাংলাদেশের এসব কারখানায় উৎপাদিত চামড়ার আঠা প্রচুর পরিমাণে জুতার কাজে লাগে। চামড়া থেকে আঠা তৈরি করা এখন লাভজনক ব্যবসা। কারণ বাংলাদেশের চামড়ার অভাব নেই। খরচও তুলনামূলক কম। তাছাড়া চামড়া সিদ্ধ করতে যে জ্বালানির প্রয়োজন হয় তা ফেলে দেওয়া চামড়ার বিভিন্ন অংশ থেকেই পাওয়া যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, এখানে তৈরি করা এই শিরিষ আঠার বাজার ভালো। বিদেশেও চাহিদা আছে, কিন্তু রফতানির মতো উৎপাদন হচ্ছে না। যা উৎপাদন হচ্ছে তা দেশীয় বাজারের চাহিদা মেটাচ্ছে বলে শুনেছি। প্রচলিত পণ্যের বাইরে এই আঠা তৈরির কারখানার সঙ্গে জড়িতরা চাইলে সরকারের সহায়তা পেতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে