গরুর সঙ্গে ধাক্কা লেগে বিকল ট্রেনের ইঞ্জিন!
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভা-ার এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়েছে ট্রেনের ইঞ্জিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ট্রেনযাত্রী। গতকাল জুমুয়াবার (১০ মার্চ) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির উদ্দিন বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২৯০৩ নম্বর লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন আসার পর তুষভা-ার রেলস্টেশনের দিকে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এতে দুই ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। নতুন ইঞ্জিনের জন্য লালমনিরহাটে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত ট্রেনটি বুড়িমারীর দিকে ছেড়ে যাবে বলেও জানান তিনি।
ট্রেনযাত্রী ফরহাদ হোসেন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে তুষভা-ার এলাকায় একটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি পড়ে যায়। পরে ট্রেনটি কিছুদূর আসার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে আরেকটি ইঞ্জিন আসার অপেক্ষা করছি।
ট্রেনচালক মুহম্মদ আরিফুল হক রিংকু বলেন, কাকিনা রেলস্টেশন ছাড়ার পর দুটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু দুটি। এতে ইঞ্জিনের এয়ার পাইপ ফেটে যায়। বিকল হয়ে পড়ে ইঞ্জিন। আরেকটি ইঞ্জিনের জন্য লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগর-কর্ণফুলীর মোহনায় শিল্পবিপ্লবের সম্ভাবনা, হবে লাখো কর্মসংস্থান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)