গরুর গোশতের দাম কম, তাই কমেছে মাছ-গোশত-ডিমের দামও
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বাজারে গরুর গোশতের দাম বেশ কমেছে। প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হওয়া গরুর গোশত এখন ৬৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে।
ঢাকার বিভিন্ন বাজারের সবচেয়ে ব্যস্ত দিন জুমুয়াবার দামের এই পরিবর্তন দেখা গেছে। একই চিত্র দেখা গেছে গত শনিবারও। সকালে রাজধানীর মগবাজার, মালিবাগ, শাহজাহানপুর ও রামপুরা বাজারের বেশির ভাগ দোকানে গরুর গোশত ৬০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কিছু দোকানে আরেকটু কমেও গরুর গোশত পাওয়া গেছে। যেসব দোকানে দাম কম দেখা গেছে, সেসব দোকানে ক্রেতার বেশ ভিড়। মানুষ গরুর গোশত আগের তুলনায় বেশি কেনায় চাষের মাছ ও ব্রয়লার মুরগির বেচাকেনা কমেছে। ফলে এই দুই পণ্যের দামও খানিকটা কমেছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় চাষের তেলাপিয়া, পাঙাশ, রুই, কই ও শিংয়ের মতো মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা কমেছে। মাঝারি ও ছোট আকারের তেলাপিয়া ও পাঙাশ বিক্রি হয়েছে ২০০ টাকায়। কিছু দোকানে পাঙাশ ১৮০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। চাষের কই মাছের দাম পড়ছে প্রতি কেজি ২০০ থেকে ২৩০ টাকা।
বিক্রেতারা বলছেন, গরুর গোশত আগের চেয়ে সস্তায় বিক্রি হতে থাকলে মাছের বাজারে আরও প্রভাব পড়বে। মগবাজার বাজারের মাছ বিক্রেতা তানজীব ইসলাম বলেন, ‘গোশতের দাম কমে আসায় মাছের বাজারে ক্রেতা কম। তাতে কম দামেই মাছ ছাড়তে হচ্ছে। বেচাকেনা আগের থেকে কমে এসেছে। একই সঙ্গে লাভের অঙ্কও কমেছে।’
অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কমে অধিকাংশ বাজারে ১৭০ টাকায় নেমে এসেছে। আর সোনালি মুরগির দাম কমে হয়েছে প্রতি কেজি ২৮০ টাকা।
মালিবাগ বাজারের মুরগি বিক্রেতা জামানকে সকাল সাড়ে ১০টার দিকে অনেকটা চুপচাপ বসে থাকতে দেখা গেল। বেচাকেনার কী অবস্থা, জানতে চাওয়া হলে ঝটপট উত্তর দিলেন তিনি। বললেন, ‘দেখতেই তো পাচ্ছেন। গরুর গোশতের দাম কমার ফলে ক্রেতারা সেখানেই ভিড় করছেন। আমাদের এখন আর কদর নেই। বেচাবিক্রি নেই। তবে নিয়মিত কিছু ক্রেতা আছেন, যাঁরা টুকটাক কিনছেন। রেস্টুরেন্ট ও হোটেলের বেচাকেনার ওপর বেশি নির্ভর করতে হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












