শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গরিবের প্রকল্প স্বচ্ছলদের পেটে

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, সকাল ৫:০৪ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:১৬
নিজস্ব প্রতিবেদক:
সমাজের দরিদ্র, স্বল্পশিক্ষিত ও পিছিয়ে পড়া নারী-পুরুষদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে ১২৩ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হতদরিদ্ররাই ছিলেন পিছিয়ে। এ প্রকল্পের অধীনে যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদের প্রায় ৫০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী, আর্থিকভাবে তারা হয় উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত। যেই জনগোষ্ঠীকে লক্ষ্য করে এ প্রশিক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয় তারাই ব্রাত্য। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্খিত জনগোষ্ঠী প্রশিক্ষণ না পাওয়াটা প্রকল্পের অর্থের অপব্যয়।
দারিদ্র্য বিমোচনের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বিটাক ২০২০ সালের অক্টোবরে ১২৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি শুরু করে। এর মূল লক্ষ্য হলো সমাজের একেবারেই দরিদ্র ও স্বল্পশিক্ষিত ৭ হাজার ৪৪০ জন পুরুষ ও ৭ হাজার ৫৬০ জন নারীকে কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা। ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন প্রকল্প (ফেজ-২)’ শীর্ষক এ প্রকল্পটির পর্যালোচনা করেছে আইএমইডি।
প্রশিক্ষণের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল মেইনটেইনেন্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, মোবাইল সার্ভিস, ওয়েল্ডিং, মেশিন শপ, প্লাস্টিক প্রসেসিং (কাস্টমাইজড), অটোক্যাড, হ্যান্ডিক্রাফট, প্লাস্টিক প্রসেসিং, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স।
এ প্রকল্পে ১৫ হাজার প্রশিক্ষণার্থীর পেছনে ব্যয় হবে ৫৪ কোটি টাকা, এটি মোট প্রকল্প ব্যয়ের ৪৩ শতাংশ। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতায় ব্যয় হবে ১ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটি পাঁচ জেলায় বাস্তবায়িত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া কেন্দ্রে প্রশিক্ষণার্থীরা গিয়ে প্রশিক্ষণ নিতে পারছেন। তবে শুধু চাঁদপুর কেন্দ্রে কোনো নারী প্রশিক্ষণার্থীর লক্ষ্যমাত্রা রাখা হয়নি।
আইএমইডি পর্যবেক্ষণে দেখতে পায়, প্রকল্পটি স্বল্পশিক্ষিত ও দরিদ্রদের উদ্দেশ্য নিয়ে করা হলেও প্রশিক্ষণ পেয়েছেন মূলত স্নাতক ডিগ্রিধারী এবং উচ্চ ও মধ্যবিত্তরা। আইএমইডি বলছে, বাস্তবে সমাজের দরিদ্র, স্বল্পশিক্ষিত, পিছিয়ে পড়া নারী-পুরুষের চেয়ে মধ্যবিত্ত ও উচ্চশিক্ষিতদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লক্ষ্য থেকে সরে গিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়েছে। ফল পাওয়া গেছে উল্টো।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, এসব উচ্চশিক্ষিত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে চাকরি নেন, কিন্তু চাকরি পছন্দসই না হওয়ায় তারা তিন থেকে ছয় মাসের মধ্যে সেসব চাকরি ছেড়ে চলে যান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে