গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন?
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৯ মে, ২০২৪ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গরমে সুস্থ থাকতে চাইলে পর্যাপ্ত পানি খাওয়ার কোনও বিকল্প নেই। শুধু পানি নয়; পানির পাশাপাশি শরবত, ফলের রস, ডাবের পানি ও পানিজাতীয় খাবার খাওয়াও ভীষণ প্রয়োজন।
গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বের হয়ে যায়। সেজন্য গ্রীষ্মের এই গরমে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে। পাশাপাশি খাবার স্যালাইন, লেবু পানি বা কচি ডাবের পানি পান করতে পারেন।
প্রচুর পানিযুক্ত ফল যেমন আম, জাম, তরমুজ, জামরুল, তালশাঁস, বাঙ্গি, পাকা পেঁপে, বেল খেতে পারেন বা এ সকল ফলের জুস বা স্মুদি করে মধ্য সকাল বা বিকেলের নাস্তা হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত চিনিজাতীয় পানীয় আমরা খেতে বারণ করি। কিন্তু এই গরমে পানির পাশাপাশি তারাও ফলের জুস খেতে পারেন। তবে চিনিজাতীয় বা মিষ্টিজাতীয় ফলের পরিবর্তে অপেক্ষাকৃত কম মিষ্টি ফলের রস খান। পাশাপাশি তারা লেবুর রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারেন, খেতে পারেন কচি ডাবের পানি।
এই গরমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘামের সাথে শরীর থেকে বিভিন্ন ধরনের খনিজ বের হয়ে যায়। সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন ধরনের খনিজ জাতীয় পানীয় গ্রহণ করতে পারেন। আমরা ঘরেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে ইলেক্ট্রোলাইট পানীয় খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। বিভিন্ন টক ফল যেমন কমলা, আমলকি বা মাল্টার জুসও হতে পারে আদর্শ ইলেক্ট্রোলাইট। আবার ডাবের পানিও ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে থাকে। চিনি ও লবণ বিশুদ্ধ পানিতে ভালোভাবে গুলে নিলেই সহজেই তৈরি হয়ে যাবে ইলেক্ট্রোলাইট। লবণ, লেবুর রস, ডাবের পানি একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ‘ইলেক্ট্রোলাইট’ সমৃদ্ধ পানীয়। আবার লেবুর রস, লবণ পানির সাথে মিশিয়ে নিলে কিন্তু সেটিও ইলেক্ট্রোলাইট ড্রিংক হিসেবে কাজ করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)