গরমে শরীর ঠান্ডা রাখে যে তিন পানীয়
পুষ্টিবিদদের মতে, এই পানি ছাড়াও আরও কিছু পানীয় আছে, যেগুলো গরমকালে শরীরকে ঠা-া রাখতে সহায়তা করে। জেনে নিন সেগুলো সম্পর্কে।
বেলের শরবত:
অতিরিক্ত ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া লবণ শরীরকে ক্লান্ত করে দেয়। তখন বেলের শরবত কাজে আসতে পারে। কারণ, বেলের মধ্যে আছে রাইবোফ্ল্যাবিন এবং ভিটামিন বি, যা ঘামলেও শরীরে শক্তির অভাব হতে দেয় না। এছাড়া এর মধ্যে রয়েছে আয়রন, সোডিয়াম, পটাশিয়ামের যৌগ যা হজম শক্তিকে উন্নত করে।
ঘোল:
গরমের দিনে শরীর ঠা-া করার জন্য অনন্য এক আদর্শ এটি। অতিরিক্ত ঘামে ক্লান্ত বোধ করলে খেতে পারেন এই ঘোল বা বাটারমিল্ক। ক্লান্তি দূর করা তো আছেই পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা, হজমেও সহায়তা করে এটি।
শসা-পুদিনার শরবত:
শসার সঙ্গে যদি পুদিনা পাতা মেশানো পানি গরমের দিনে খেতে পারেন, তা শরীর ঠা-া করে। এছাড়া অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই পানীয়টি হজম সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করতে এবং ওজন ঝরাতেও সাহায্য করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।