মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

গরমে মারা যাচ্ছে খামারের মুরগি, লোডশেডিংয়ে ব্যাহত চাষাবাদ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, রাত ২:৫৭
গরমে মারা যাচ্ছে খামারের মুরগি, লোডশেডিংয়ে ব্যাহত চাষাবাদ

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। প্রচ- গরমে মারা যাচ্ছে খামারের মুরগি। দেশের বিভিন্ন এলাকাতেই একই অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে টাঙ্গাইলে ভূঞাপুরে দেখা গেছে, বিদ্যুতের অভাবে বোরো ধানে পানি দিতে পারছে না কৃষকরা। ফলে ধানের জমি শুকিয়ে আছে। যেটুকু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তাতে কয়েকটা জমিতে পানি দিতে পারলেও একটি পাম্পের আওতাধীন অনেকগুলো জমিতে পানি সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া পোল্ট্রি খামারিরা বেশি বিপাকে পড়েছেন। প্রচ- গরমে মুরগি মারা যাচ্ছে। শহরের তুলনায় প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে।
জানা গেছে, একদিকে প্রচ- গরম। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় মানুষের নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। বিশেষ করে রোজাদাররা বেশি বেকায়দায় পড়েছেন। রাতের তারাবির নামাজ, সেহেরিসহ অধিকাংশ সময়েই বিদ্যুৎ থাকে না। ঘণ্টায় দুই-তিনবার লোডশেডিং দেওয়া হচ্ছে।
টাঙ্গাইল গ্রিড সূত্রে জানা গেছে, টঙ্গাইল গ্রিডে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ২১০ মেগাওয়াট। এতে পাওয়া যাচ্ছে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। তবে এই গ্রিডে সর্বোচ্চ চাহিদা রয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুতের।
ভূঞাপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বরো ধানের আবাদ হয়েছে ৭ হাজার ২৯৫ হেক্টর জমিতে। এরমধ্যে ১০ ভাগ জমির ধান পাকা অবস্থায় রয়েছে। কর্তনযোগ্য রয়েছে ২ ভাগ জমির ধান। এছাড়া দুধ অবস্থায় রয়েছে ১০ ভাগ ধান এবং ফুল অবস্থায় রয়েছে ৬০ ভাগ ধান। এতে বিদ্যুতের অভাবে জমিতে নিয়মিত পানি না দেওয়ায় আবাদ ব্যাহত হচ্ছে।
কষ্টাপাড়া গ্রামের জুলহাস মিয়া জানান, সারাদিনে দুই-তিন ঘণ্টার মত বিদ্যুৎ পাওয়া যায়। তাও আবার নিয়মিত না। বিদ্যুৎ আসে মিসকলের মত। প্রচ- গরমে খোলা শরীরে থাকা খুবই কষ্টের। ঘরে ফ্যান থাকলেও সেটি ঘোরে না।
উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের শহীদ জানান, যমুনা সেতুর লাইনে বিদ্যুৎ থাকেই না। যাও পাওয়া যায় তা সীমিত সময়ের জন্য। বর্তমানে মরার অবস্থা হয়েছে এই প্রচ- গরমে। দেশে বিদ্যুতের ঘাটতি নেই সরকার বলছে অথচ আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তাহলে বিদ্যুৎ কই গেল।
একাধিক কৃষকরা জানান, বিদ্যুৎ না থাকায় সেচ পাম্পের মালিকরা জমিতে পানি দিতে পারছে না। আর জমিতে পানি না দিতে পারলে ধানের আবাদও ভালো হবে না। অনেক দিন হল বিদ্যুতের এই অবস্থা। কিছু সময়ের জন্য বিদ্যুৎ পেলেও মেশিনের ইঞ্জিন চালুর হওয়ার পরই চলে যায়। কার কাছে বলবো কে সমাধান করবে। আবাদ না হলে মানুষ খাবে কী।
পোল্ট্রি খামারি আরিফ জানান, প্রায় প্রত্যেক খামারের মুরগি গরমের কারণে মারা গেছে। শুধুমাত্র বিদ্যুৎ না থাকার কারণে। বিদ্যুৎ না থাকায় মুরগি রাতে ছটফট করে ফলে আমাদেরও জেগে থাকতে হয়। দিনের গরমও মারাত্মক। বিদ্যুৎ অফিসে বারবার বলেও কোনো সমাধান পাচ্ছি না।
ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রহমত উল্লাহ বলেন, ভূঞাপুর স্টেশনের অধীনে বিদ্যুতের প্রয়োজন ১৮ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে সাড়ে ৭ মেগাওয়াট। বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং দিয়ে বিতরণ করতে হচ্ছে। এতে এক জায়গা বন্ধ রেখে অন্য বিদ্যুৎ দিতে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর জানান, জমিতে পানি না থাকলে কাচা ধানগুলো প্রচ- তাপে নষ্ট হয়ে যেতে পারে। জরুরি ভিত্তিতে বিদ্যুতের অফিসের লোকজনের সঙ্গে আলোচনা করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে যাতে জমিতে সেচের বিঘœ না ঘটে এই বিষয়ে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে