গরমে মরছে গরিব, ঝরছে ঘাম অর্থনীতির
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দিনের বেলা চামড়া-পোড়া গরম আর রাতে বাতাসে আর্দ্রতা বেড়ে অস্বস্তির সৃষ্টি হওয়ায় দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে মানুষ। অনেক শিকার হচ্ছে হিটস্ট্রোকের।
তীব্র গরমে সবচেয়ে মানবেতর অবস্থা ঢাকা শহরের রিকশাচালকদের। একদিকে পেটের ক্ষুধা, অন্যদিকে মহাজনের দৈনিক টাকা জমা দেয়ার চাপ- এসব ছাপিয়ে যোগ হয়েছে তীব্র দাবদাহ। বাইরে রোদ্দুরে বেশিক্ষণ থাকলে জ্ঞান হারানোর দশা হয় বলে জানান তারা। কিছুক্ষণ রিকশা চালিয়ে ছায়ায় বসে বারবার বিশ্রাম নিতে হয়।
একইভাবে গরমে করুণ দশা পোশাক শ্রমিকদের। অনেকেই অসুস্থ হয়ে পড়ায় কারখানার কাজ ব্যাহত হচ্ছে। আবার কারখানার মধ্যে এমন পরিবেশ যাতে লাগাতার কাজ করাও এই গরমে কঠিন হয়ে উঠছে পোশাক শ্রমিকদের জন্য।
চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনের প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। রিকশাচালকের আয় থেকে শুরু করে দেশের সবচেয়ে বৃহৎ রফতানি খাত পোশাক শিল্পেও দাবদাহের ঘাম ঝরতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে সামগ্রিক মূল্যস্ফীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দাবদাহের যন্ত্রণায় ভুগছেন খামারিরাও। বিশেষ করে পোলট্রি ব্যবসায়ীরা পড়েছেন বড় বিপদে। প্রচ- গরমে হাজার হাজার মুরগির মৃত্যুতে বিপাকে পড়েছেন তারা।
চট্টগ্রামের ফটিকছড়ির পোলট্রি ব্যবসায়ী রাতুল বলেন, গরমের কারণে প্রতিদিন ১০০-১৫০টি মুরগি মারা যাচ্ছে। ভয়ে এলাকার খামারিরা মুরগির বয়স হওয়ার আগেই বাজারে বিক্রি করে দিচ্ছেন। এতে একদিকে তারা লোকসানে পড়ছেন, অন্যদিকে বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনু রব্বানী বলেন, দাবদাহের সঙ্গে মূল্যস্ফীতির সংযোগ নিয়ে ভাবার সময় এসেছে। যদি এই আবহাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দেয়, তাহলে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা থাকবে। এই অস্বস্তিকর আবহাওয়ায় পণ্য যাতে নষ্ট না হয়, তাতে যে ব্যবস্থা নেয়া হচ্ছে সেখানেও যোগ হচ্ছে বাড়তি খরচ। এর প্রভাব বাজারে পড়া খুব স্বাভাবিক।
কৃষকরা বলছেন, গরমের কারণে এবার ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে এখন মাঠে থাকা বোরো ফসল দাবদাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে আর্দ্রতা কমে যাওয়ায় বাড়তি সেচ দিতে হচ্ছে তাদের। ফলে ফসল উৎপাদনে বেড়ে যাচ্ছে খরচ।
বরিশালের বাকেরগঞ্জের কৃষক মকবুল হোসেন বলেন, আগে ক্ষেতে টানা ১০ ঘণ্টা কাজ করতাম। এখন ২-৩ ঘণ্টার বেশি কাজ করাই যাচ্ছে না। টাকা বাড়িয়েও ক্ষেতকামলা পাওয়া যাচ্ছে না। এদিকে ধানের আগা শুকিয়ে যাওয়ায় চিটা ধানের পরিমাণ বেড়ে যাবে বলে শঙ্কা করা যাচ্ছে।
দাবদাহের প্রভাব পড়েছে সবজিক্ষেতেও। ঝালকাঠির কৃষক সামসুল হক হাওলাদার বলেন, রোদ্দুরে শসা ও টমেটো ক্ষেতে সবজি শুকিয়ে যাচ্ছে। বেগুনে পোকার পরিমাণ বেড়ে গেছে। সেচ দিয়েও আর্দ্রতা ঠিক রাখা যাচ্ছে না। এর ওপর দফায় দফায় লোডশেডিং হওয়ায় সেচকাজে ঘটছে বড় রকমের ব্যাঘাত।
আম-লিচুর বাগানেও পড়েছে দাবদাহের নেতিবাচক প্রভাব। সাতক্ষীরার আমচাষি নাজমুস সাকিব বলেন, শুরু থেকেই এবার আমের ফলন কম। সেচের জল দিয়ে কোনোরকমে গাছের ফল টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ ক’দিনে যে পরিমাণে গরম পড়েছে তাতে আমের গুটি ঝরে পড়ছে। কোনোভাবেই গুটি ঝরা ঠেকানো যাচ্ছে না। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












