গরমে নিজেকে সুস্থ রাখার ৯টি উপায়
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গরম শুধু আমাদের ক্লান্তই করে না, পাশাপাশি অনেক ধরনের রোগের ঝুঁকিও বাড়ায়। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়াসহ বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই প্রচ- গরমেও সুস্থ ও সতেজ থাকতে চাইলে কিছু পরামর্শ মেনে চলা জরুরি।
১. গরমের সময় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি তরল খাবার গ্রহণ করতে হবে। তবে বাজারের অস্বাস্থ্যকর খোলা শরবত, রস ইত্যাদি খাবেন না।
২. গরমে ঘাম জমে শরীরে ছত্রাক হতে পারে। তাই ঘাম জমতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রত্যেক দিন ছোট বড় সব পরিধেয় বস্তু পরিষ্কার করুন। গরমের এই দিনে মোটা কাপড় না পরাই ভালো। এ সময় আমাদের সুতি কাপড়কে প্রাধান্য দিতে হবে।
৩. এ সময় বেশি মসলাযুক্ত খাবার এবং রাস্তায় বিক্রি হওয়া খোলা খাবার এড়িয়ে চলুন। চা ,কফি, কোমল পানীয় খাবেন না। কারণ, এসব খাবার শরীরে পানিস্বল্পতা তৈরি করে।
৪. গরমের সময় খাবার তাড়াতাড়ি পচে যায় বা খাবারে বিষক্রিয়া হয়। এগুলো থেকে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। তাই, খাবার যেন টাটকা হয়, সেদিকে খেয়াল রাখুন।
৫. গরমকালে রাস্তাঘাটে ধুলার উপদ্রব বেড়ে যায়। তাই বাহির থেকে বাসায় এসে ভালো করে হাত-মুখ পরিষ্কার করতে হবে।
৬. গরমে বাইরে বের হতে হলে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। আর প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো।
৭. গরমে ইস্তেঞ্জার রঙের দিকে খেয়াল রাখুন। গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।
৮. গরমের সময় পানিযুক্ত তাজা দেশি ফল যেমন, তরমুজ, পেঁপে, কলা, শসা ও জামরুল ইত্যাদি বেশি করে খান।
৯. গরমের সময় গোসল বাদ দিবেন না। প্রয়োজনে কয়েকবার গোসল করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)