গরমে অজ্ঞান হওয়া প্রতিরোধে কী করবেন
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
অজ্ঞান হওয়ার সমস্যা সাধারণত কয়েকটি ধাপে হয়। শুরুতে দুর্বল লাগে। এরপর শ্বাস-প্রশ্বাসের সমস্যা, মাথাব্যথা ও ঝিমুনিভাব অনুভূত হয়। সবশেষ সাধারণত চোখে অন্ধকার দেখতে থাকে। একপর্যায়ে ব্যক্তি একদম ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গরমে অজ্ঞান হওয়া প্রতিরোধে সাহায্য করে।
আর্দ্র থাকুন : পানিশূন্যতা অজ্ঞান হওয়ার একটি কারণ। প্রচুর পরিমাণ পানি ও পানীয় জাতীয় খাবার গ্রহণ শরীরের পানিশূন্যতা প্রতিরোধে কাজ করে। প্রগ্রাব হলুদ বা গাঢ় হলুদ হয়ে যাওয়া শরীরে পানিশূন্যতার লক্ষণ। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
অতিরিক্ত তাপ এড়িয়ে যান : অতিরিক্ত তাপের কারণে অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা হয়। খুব বেশি প্রয়োজন না হলে অতিরিক্ত গরমে বাইরে বের হবেন না। ঠান্ডা আবহাওয়ায় থাকার চেষ্টা করুন।
ইলেকট্রোলাইট : ইলেকট্রোলাইটের মাত্রা রক্তচাপকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। রক্তচাপ কমে গেলে এক টেবিল চামচ লবণ এক গ্লাস পানিতে মিশিয়ে পান করুন।
হালকা পোশাক নির্বাচন করুন : হালকা রঙের সাদা সুতির সুন্নতি পোশাক নিয়মিত পরিধান করুন। প্রতিদিন গোসল করুন। তবে অতিরিক্ত ঠান্ডা পানি এ ক্ষেত্রে ব্যবহার করবেন না।
রক্তচাপ কমে যাওয়া রোধে : রক্তচাপ কমে যাওয়া রোধে খাদ্যতালিকায় ডিম, দুধ, গোশত, সামুদ্রিক মাছ ইত্যাদি রাখুন। আর খুব বেশি অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)